প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর, ২০২৬ ১৮:০০ (বৃহস্পতিবার)
সিলেটে বিশেষ অভিযান, আ ট ক ৩১

সিলেটে গভীর রাতে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। এতে ৩১ জন মাদকসেবী ও অনলাইন জুয়াড়ি আটক হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাত ৯টা থেকে দেড়টা পর্যন্ত এ অভিযান চলে।
 

অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল বাছিত মোল্লা।
 

সিলেটের কতোয়ালি, দক্ষিণ সুরমা, জালালাবাদ ও এয়ারপোর্ট এলাকায় এ অভিযান চালানো হয়।
 

আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে।

এবিষয়ে সিলেট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ও  আব্দুল বাছিত মোল্লা সিলেটভিউ-কে বলেন, সিলেটে মাদকমুক্ত পরিবেশ গড়তে এই অভিযান অব্যাহত থাকবে। অপরাধ দমনে জেলা প্রশাসন সব সময় তৎপর রয়েছে।


 

সিলেটভিউ২৪ডটকম/মআস-০২