গ্যাস বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদের কেন্দ্রীয় কমিটির আহবায়ক সিনিয়র অ্যাডভোকেট সরওয়ার আহমদ চৌধুরী আবদাল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন চৌধুরী, সদস্য সচিব মকসুদ হোসেন এক বিবৃতিতে বলেন, সিলেট ও সারাদেশে ঘন ঘন বিদ্যুতের লোডশেডিংয়ে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। একদিকে রান্নার গ্যাসের চাপ কম, গ্যাস সিলিন্ডার দাম অস্বাভাবিক বৃদ্ধি, পানির তীব্র সংকটসহ নানা চরম দুর্গতিতে দৈনন্দিন জীবনের কর্ম, ব্যবসা-বাণিজ্য, ছাত্রছাত্রীদের লেখাপড়ায় মারাত্মক বিঘ্ন ঘটছে। জনদুর্ভোগ নিরসনে সরকার খুবই নির্বিকার। আইন-শৃঙ্খলা চরম অবনতি, নিত্যপণ্যের ঊর্ধ্বগতি সবকিছু মিলিয়ে দেশের অবস্থা টালমাতাল। অপরদিকে দায়িত্বশীল ব্যক্তিবর্গরা বহাল তবিয়তে এবং অহরহ মিথ্যা ও আশ্বাসমূলক বক্তব্য দিয়ে দায় সাড়ছেন। মোট কথা দেশটা যেন মগের মুল্লুকের শাসন চলছে। এ অবস্থার পরিবর্তন না হলে দেশের লক্ষ লক্ষ অসংগঠিত গ্যাস বিদ্যুৎ গ্রাহকরা, পাশাপাশি অতিষ্ঠ জনগণ যেকোনো সময় ফুসে উঠতে পারেন। ক্ষুব্দ গ্যাস বিদ্যুৎ গ্রাহক ও জনগণকে এ অবস্থা থেকে পরিত্রাণের লক্ষ্যে দ্রুত বিদ্যুৎ এর ঘন ঘন লোডশেডিং সহনীয় অস্বাভাবিক বিদ্যুৎ বিল বন্ধ, মিটার ও ডিমান্ড চার্জ প্রত্যাহার পাশাপাশি রান্নার গ্যাসের চাপ বৃদ্ধি ও নিত্যপণ্যের ঊর্ধ্বগতি রোধ ও জনদুর্ভোগ নিরসনে দ্রুত কার্যকর ব্যবস্থা করার জোরদাবী জানান।
অন্যথায় সরকারকে কঠোর হুশিয়ারি দিয়ে সাবধান করে নেতৃবৃন্দ বলেন, জনগণের সহ্যসীমা অতিক্রম করলে মনে রাখবেন অন্ধ হলে প্রলয় বন্ধ হয়না!
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-১১
আইটি ল্যাব সলিউশন্স লি.