প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর, ২০২৬ ২১:৪৮ (বৃহস্পতিবার)
সাংবাদিক ইদ্রিস আলীর পিতা আইসিইউতে, দোয়া কামনা

অস্ট্রেলিয়া প্রবাসী সাংবাদিক ইদ্রিস আলীর পিতা, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা ও সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. ইলিয়াছ আলী হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে পড়েছেন।
 

গত রবিবার থেকে তিনি সিলেটের একটি বেসরকারি হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন আছেন। তার অবস্থার উন্নতি নেই বলে জানিয়েছেন ইদ্রিছ আলী। তিনি ও তার পরিবারের সদস্যরা ইলিয়াছ আলীর দ্রুত রোগমুক্তির জন্য সবার দোয়া চেয়েছেন।
 

উল্লেখ্য, ইলিয়াছ আলী সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৪বারের নির্বাচিত সাবেক ইউপি সদস্য। সাহেবের বাজার সুন্নিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসা সভাপতি, শহরতলী সাহেবেরবাজার শাহী ঈদগাহ কমিটির সভাপতি, ফতেগড় জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ও সাহেবেরবাজার কামাল মসজিদ কমিটির সভাপতি,এবং সাবেক সভাপতি ফড়িংউরা সরকারি প্রাথমিক বিদ্যালয়,ফড়িংউরা কমিউনিটি ক্লিনিক ও ভূমি দাতা।
 


সিলেটভিউ২৪ডটকম/এসডি-২৫