মৌলভীবাজারে অভিযান চালিয়ে ৩টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল সোয়া ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত মৌলভীবাজার পৌরসভা বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
স্পেশাল রেসপন্স ব্যাটেলিয়ন (এসআরবি-৯) ও মৌলভীবাজার জেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত হয় এই অভিযান। এ সময় ৩ প্রতিষ্ঠানকে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে খুচরো মূল্যের চেয়ে বেশি দামে পণ্য বিক্রির করায় এস ওয়ান এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. সামসুল ইসলামকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া অবৈধ প্রক্রিয়ায় পণ্য বিক্রির করায় আহমেদ মুরসালিন ভেরাইটিজ স্টোরের স্বত্বাধিকারী তামিমকে ৩ হাজার টাকা একই অভিযোগে এ আর খান ব্রাদার্সের স্বত্বাধিকারী সানুকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
প্রশাসন জানায়, নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি ও অবৈধভাবে পণ্য উৎপাদনের বিরুদ্ধে নিয়মিত ব্যবস্থা নেওয়া হচ্ছে। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী এসব অভিযান পরিচালনা করা হচ্ছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সিলেটভিউ২৪ডটকম/মআস-০৪/আশিক-০৪
আইটি ল্যাব সলিউশন্স লি.