প্রকাশিত: ০১ অক্টোবর, ২০২৬ ২০:১১ (শুক্রবার)
সিলেটে যে কারণে আ ট ক হলেন রিপন-জাহিদ

ছবি: সিলেট ভিউ।

সিলেটের দক্ষিণ সুরমা থেকে ২ জনকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটেলিয়ন (এসআরবি-৯)। বুধবার (৩০ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌণে ২টার দিকে দক্ষিণ সুরমার তেতলী এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।


আটক ব্যক্তিরা হলেন- সিলেটের জকিগঞ্জ উপজেলার কচুয়া গ্রামের মৃত আব্দুল নুরের ছেলে মো. রিপন আহমদ (৩১) ও সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার গাছগোড়া গ্রামের মো. রাশেদের ছেলে মো. জাহিদ (২২)।


এসআরবি-৯ জানায়, বুধবার (৩০ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌণে ২টার দিকে দক্ষিণ সুরমার তেতলি এলাকার সিলেট-ঢাকা মহাসড়কে অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি মালবাহী ট্রাক থামিয়ে তল্লাশি চলাকালে ৪ ব্যক্তি পালানোর চেষ্টা করলে ২ জনকে আটক করা হয়। উদ্ধার করা হয় ৯৩ বোতল ভারতীয় এসকাফ ও ৭৫ বোতল ফেয়ারডিল সিরাপ।


এসআরবি-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া অফিসার) কেএম শহিদুল ইসলাম সোহাগ জানান, এ ঘটনায় আটক দুজন ও পলাতক দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। আটককৃতদের সিলেটের কোম্পানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

 


সিলেটভিউ২৪ডটকম/মআস-০৬/আশিক-০৮