প্রকাশিত: ০১ অক্টোবর, ২০২৬ ২১:১৪ (শুক্রবার)
অভিমানে আবাসিক হোটেলে নিজের প্রা ণ নিলেন জান্নাতুল

ছবি: সংগৃহিত।

নগরীতে ভাড়া বাসায় বসবাস করলেও সম্প্রতি সেই বাসা ছেড়ে দিয়ে স্বামীকে নিয়ে একটি আবাসিক হোটেলে উঠেছিলেন এক যুবতি। সেখান থেকে এবার তার লাশ উদ্ধার করা হয়েছে।


চট্টগ্রাম নগরীর একটি আবাসিক হোটেল থেকে জান্নাতুল নাঈম (২৭) নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে চট্টগ্রামের আকবরশাহ থানাধীন একে খান মোড় এলাকার সিটি প্যালেস নামে আবাসিক হোটেলের একটি কক্ষ থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। নিহত নারী চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার উত্তর আকুবদণ্ডী গ্রামের মো. আইয়ুব আলীর মেয়ে।


পুলিশ জানায়, বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে খাবার নিয়ে হোটেলে ফিরেন নিহতের স্বামী মনসুর হেলাল। এ সময় তিনি তার স্ত্রী জান্নাতুল জান্নাতুলকে কক্ষের ফ্যানের সঙ্গে ঝু ল ন্ত অবস্থায় দেখতে পান। পরে হোটেল কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হলে তারা পুলিশকে খবর দেন। পরবর্তীতে আকবরশাহ থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে জান্নাতুল নাঈমের লাশ উদ্ধার করে।


আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান জানান, সুরতহাল প্রতিবেদন তৈরির পর লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ ঘটনায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

 

 


সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/আশিক-১২