প্রকাশিত: ০২ অক্টোবর, ২০২৬ ১২:০৬ (শুক্রবার)
সিলেটে ভয় দেখাচ্ছে নতুন যে রোগ

সিলেটে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত সিলেট বিভাগে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৪৩৮ জন। 

 

 

বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৩৯ জন। তবে গত ২৪ ঘণ্টায় নতুন করে চারজনের ডেঙ্গু শনাক্ত হলেও এ সময়ে কারও মৃত্যু হয়নি।

 

স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের ২ অক্টোবরের দৈনিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

 


প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত চারজনই সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে এ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১৩ জন।

 

 এ ছাড়া জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে দুজন, নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে একজন, বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন, লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঁচজন, নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন এবং হবিগঞ্জ সদর হাসপাতালে নয়জন চিকিৎসাধীন রয়েছেন।

 

অন্যদিকে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঁচজন এবং মৌলভীবাজার সদর হাসপাতালে দুজন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।

 

জেলাভিত্তিক হিসাবে চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত সিলেটে ৯৪, সুনামগঞ্জে ৯৯, হবিগঞ্জে ১৮৭ এবং মৌলভীবাজারে ৪৫ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এ ছাড়া অন্যান্য জেলা থেকে আসা ১৩ জন রোগী সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

 


স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ডেঙ্গুতে সিলেটে একজন, হবিগঞ্জে একজন এবং মৌলভীবাজারে একজনসহ মোট তিনজনের মৃত্যু হয়েছে। সুনামগঞ্জে এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যুর তথ্য নেই।

 


সিলেটে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য বিভাগের নিয়মিত পর্যবেক্ষণ অব্যাহত রয়েছে। তবে বর্ষা-পরবর্তী সময়ে এডিস মশার বিস্তার রোধে সচেতনতা ও মশা নিয়ন্ত্রণ কার্যক্রমের ওপর গুরুত্ব দেওয়া প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

 

সিলেটভিউ২৪ডটকম/ শাদি-আচৌ