জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য শনিবার (৩ অক্টোবর) সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় দুই ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
শান্তিগঞ্জ পল্লী বিদ্যুৎ সাব-জোনাল অফিস সূত্রে জানা গেছে, শনিবার বিকেল ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য পুরো উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।
বিষয়টি নিশ্চিত করেছেন শান্তিগঞ্জ পল্লী বিদ্যুৎ সাব-জোনাল অফিসের লাইন টেকনিশিয়ান মোহাম্মদ রফিকুল ইসলাম।
এদিকে, সাময়িক বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে শান্তিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি সাব-জোনাল অফিস।
সিলেটভিউ২৪ডটকম/সামিউল/এসডি-২২
আইটি ল্যাব সলিউশন্স লি.