সিলেট নগরীর শিবগঞ্জে বহুতল ভবনের ছাদ থেকে লাফ দিয়ে প্রাণ হারিয়েছেন এক আমেরিকা প্রবাসী। বৃহস্পতিবার (১ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে শিবগঞ্জ সাদিপুর এলাকার 'সাইফা সামিট’ নামক ভবন থেকে তিনি লাফ দেন।
নিহত আমেরিকা প্রবাসী আহমদ জাকির (৫০) সুনামগঞ্জ সদর থানার নারাইনপুর গ্রামের মৃত এম এ কাদিরের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আহমদ জাকির এক বছর আগে দেশে এসে 'সাইফা সামিট অ্যাপার্টমেন্ট’র ৮-ডি নম্বর ফ্ল্যাটটি ক্রয় করে একা বসবাস শুরু করেন। বৃহস্পতিবার (১ অক্টোবর) সন্ধ্যায় তিনি ওই ভবনের ৮ তলার ছাদে উঠে নিচে লাফ দেন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
বাসার গৃহপরিচারিকার বরাতে জানা গেছে, আহমদ জাকির দীর্ঘদিন ধরে ডিপ্রেশন ভুগছিলেন। তিনি প্রয়োজন ছাড়া ফ্ল্যাটের বাইরে বের হতেন না। কেবল সিগারেট কেনার জন্য মাঝে মধ্যে ফ্ল্যাটের বাইরে যেতেন। এর আগে তাকে মানসিক রোগের চিকিৎসাও দেওয়া হয়েছিল।
খবর পেয়ে শাহপরান থানাপুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করে।
সিলেটভিউ২৪ডটকম/মআস-০৮
আইটি ল্যাব সলিউশন্স লি.