প্রকাশিত: ০৩ অক্টোবর, ২০২৬ ১২:৫৫ (রবিবার)
আবাসিক ভবনের লিফট ছিঁড়ে ৩ জন আ হ ত

ছবি: সংগৃহিত।

আবাসন প্রকল্পের একটি ভবনের লিফট ছিঁড়ে তিনজন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (২ অক্টোবর) সকালে ঢাকার  মিরপুর-১ নম্বরের পাইকপাড়া সরকারি কর্মকর্তা/কর্মচারী আবাসন প্রকল্পের (পশ্চিম গেট) ডি-১ টাইপ কলোনির ১ নম্বর ভবনে এ ঘটনা ঘটে। 

 

আহতরা হলেন- প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক কর্মচারী মোস্তাফিজুর রহমান (৬২), নাইস আহমেদ (৪০) ও তার ছেলে ওয়াসি (৮)। তাদের মধ্যে নাইস আহমদের দুটি পা ভেঙে গেছে। 


ফজরের নামাজ শেষে ভবনে ওঠার সময় লিফটের সবকটি তার ছিঁড়ে বিকট শব্দে তা নিচে পড়ে যায়।

 

আহতদের আগারগাঁওয়ের জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পূর্নবাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) নেওয়া হয়।

 

চিকিৎসকদের সূত্রে জানা গেছে, আহতদের একজনের পা থেকে মাংস সম্পূর্ণ আলাদা হয়ে গেছে এবং চিকিৎসকদের নির্দেশনা অনুযায়ী তাদের শরীরে রক্ত দেওয়া হয়েছে।

 


সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/আশিক-০১