প্রকাশিত: ০৩ অক্টোবর, ২০২৬ ১৬:৪৪ (রবিবার)
যুক্তরাজ্যের কেমডেন যুবদলের নতুন সভাপতি দিলওয়ার, সাধারণ সম্পাদক আফজাল 

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল যুক্তরাজ্য শাখার অধীনে কেমডেন যুবদলের ৫২ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি আনুষ্ঠানিকভাবে অনুমোদন লাভ করেছে।

নবগঠিত এই কমিটিতে শেখ মোঃ দিলওয়ার হোসেন-কে সভাপতি হিসেবে মনোনীত করা হয়েছে। কমিটিতে সাধারণ সম্পাদক পদে শাহ আলী আফজাল ও সাংগঠনিক সম্পাদক পদে সারওয়ার আহমদ চৌধুরী (জীবন) দায়িত্ব পেয়েছেন।

যুক্তরাজ্য যুবদলের সভাপতি আফজাল হোসেন এবং সাধারণ সম্পাদক বাবর চৌধুরী গত ৩০ সেপ্টেম্বর এই ৫২ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করেন।

যুক্তরাজ্য যুবদলের দপ্তর সম্পাদক মোঃ মোশাররফ হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কেমডেন যুবদলের দায়িত্ব গ্রহণ করে শেখ মোঃ দিলওয়ার হোসেন জাতীয়তাবাদী আন্দোলন ও তরুণ সমাজকে প্রবাসে সংগঠিত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। সংগঠনের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন যে, নবনিযুক্ত সভাপতি শেখ মোঃ দিলওয়ার হোসেনের দক্ষ, অভিজ্ঞ ও সুদৃঢ় নেতৃত্বে কেমডেন শাখা যুবদল একটি শক্তিশালী ও আদর্শভিত্তিক শাখা হিসেবে গড়ে উঠবে। প্রবাসে দলের মূলধারাকে বেগবান করতে এবং সকল রাজনৈতিক কর্মসূচিতে কেমডেন যুবদল অগ্রণী ভূমিকা পালন করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

নবগঠিত কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে বদরুল আলম এবং সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে আব্দুল মুত্তাকিন শিপলু মনোনীত হয়েছেন।   এছাড়া সহ-সভাপতি পদে বেলাল আহমদ, মোঃ রোম্মান হাসান, আব্দুল মাটিন, জাকির তরফদার, মোঃ শিহাবুজজামান, রুহুল আমিন মুন্না, সাদিক মিয়া, রায়হান আহমেদ চৌধুরী এবং যুগ্ম-সাধারণ সম্পাদক পদে সাদিক মিয়া, শেখ ফখরুল ইসলাম ও মোঃ সাইফুর রহমান দায়িত্ব পেয়েছেন। দপ্তর সম্পাদক পদে দুলাল হোসেন জুমান, প্রচার সম্পাদক পদে তারেক আহমেদ এবং কোষাধ্যক্ষ পদে আসাদুর জামান সহ বিভিন্ন সম্পাদকীয় ও সদস্য পদে যোগ্য নেতৃবৃন্দকে অন্তর্ভুক্ত করে এই পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

নবগঠিত কমিটির সভাপতি শেখ মোঃ দিলওয়ার হোসেন কমিটির পক্ষ থেকে যুক্তরাজ্য যুবদলের কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি ধন্যবাদ জানান এবং সংগঠনকে আরও বেগবান করার জন্য সর্বস্তরের নেতাকর্মীদের সহযোগিতা কামনা করেন।


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-০৭