প্রকাশিত: ০৩ অক্টোবর, ২০২৬ ১৬:৫০ (রবিবার)
বাসস্ট্যান্ড এলাকায় যাত্রীবাহী বাসে ডা কা তি

ছবি: সংগৃহিত।

যাত্রীবাহী বাসে অস্ত্রের মুখে যাত্রীর টাকা ও মোবাইল ফোন লুটের ঘটনা ঘটেছে। শুক্রবার (২ অক্টোবর) দিবাগত রাত ৩টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ভুইগড় বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

 

যাত্রীরা জানান, শুক্রবার (২ অক্টোবর) দিবাগত রাতে সিফাত পরিবহনের বাসটি (ঢাকা মেট্রো-ব-১৩-২৪৪৪) ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ভুইগড় এলাকায় যাত্রী নামিয়ে দিচ্ছিল। এ সময় পাঁচজন ব্যক্তি ধারালো অস্ত্র নিয়ে জোর করে বাসে উঠে পড়ে। তখন বাসে নারী-পুরুষ মিলিয়ে প্রায় ২৫ জন যাত্রী ছিলেন।

 

ডাকাতরা বাসে উঠে চালকের বুকে বড় একটি ছুরি ধরে যাত্রীদের ভয় দেখায়। এরপর একে একে যাত্রীদের কাছ থেকে টাকা ও মোবাইল ফোন লুট করে বাস থেকে নেমে পালিয়ে যায় তারা। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।

 

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার এসআই মিলন ফকির জানান, অপরাধীরা পালিয়ে যাওয়ার পর বাসচালক ও যাত্রীরা আমাদের বিষয়টি জানিয়েছেন। যাত্রীদের কাছে আমরা জানতে পেরেছি, তারা দেশি ধারালো অস্ত্রের মুখে নগদ টাকা এবং মোবাইল নিয়ে যায়।

 

 

সিলেটভিউ২৪ডটকম/আশিক-০৮