ভবন নির্মাণে নকশা অনুমোদন কিংবা ভ‚মি ব্যবহারের ছাড়পত্র নিতে এখন আর প্রবাসীদের আসতে হবে না দেশে। কিংবা দেশে এসে ঘুরতে হবে না সরকারি দফতরে। বিদেশে বসেই এখন সহজে এই কাজ করে নিতে পারবেন অনলাইনে। আর এই সুযোগ তৈরি করে দিচ্ছে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)। আগামীকাল সোমবার থেকে চালু হচ্ছে এই সেবা।
সূত্র জানায়, প্রবাসীদের নাগরিক সেবা সহজ ও দ্রæত করতে সিউক চালু করছে ইলেকট্রনিক কনস্ট্রাকশন পারমিটিং সিস্টেম (ইসিপিএস)। এর মাধ্যমে বিশ্বের যে কোন দেশে বসবাসকারী সিলেটের প্রবাসীরা অনলাইনে ভবন নির্মাণের নকশা অনুমোদনসহ নির্মাণসংক্রান্ত বিভিন্ন সেবার আবেদন করতে পারবেন। আবেদনের অগ্রগতিও ট্র্যাক করতে পারবেন অনলাইনে। অনলাইনে আবেদনের একমাসের মধ্যে নকশা অনুমোদনসহ অন্যান্য সেবা নিশ্চিত করবে সিউক। এজন্য প্রবাসীদের জন্য সিউক চালু করছে বিশেষ সেবা কার্যক্রম ‘প্রবাসী এক্সপ্রেস সার্ভিস’।
সিউক সূত্র জানায়, আগামীকাল সোমবার থেকে সিলেটে দুইদিনব্যাপী বিশ্ব বসতি দিবস পালিত হবে। প্রথম দিন অন্যান্য কর্মসূচির পাশাপাশি ইসিপিএস কার্যক্রম চালু হবে। সেবা কার্যক্রমটির উদ্বোধন করবেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির। ইসিপিএস চালুর পরই অনলাইনে প্রবাসীদের নির্মাণসংক্রান্ত সবধরণের আবেদন নেওয়া শুরু হবে।
সিউকের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী জানান, বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে আসেন সিলেটের প্রবাসীরা। দেশে একটি সৃজনশীল আবাসন গড়ে তোলা প্রত্যেক প্রবাসীরই স্বপ্ন থাকে। কিন্তু তারা ছুটি নিয়ে যখন দেশে আসেন তখন ভবনের নকশা অনুমোদনসহ নির্মাণসংক্রান্ত বিভিন্ন অনুমোদনের জন্য দৌঁড়াদৌঁড়ি করতে হয়। এতে তাদের অনেক সময় ব্যয় হয়। তাই প্রবাসীদের কথা বিবেচনায় রেখে ‘প্রবাসী এক্সপ্রেস সার্ভিস’ চালু করা হচ্ছে। এতে বিদেশে অবস্থানরত সিলেটের প্রবাসীরা দেশে না এসেও নকশা অনুমোদনসহ প্রয়োজনীয় সেবা নিতে পারবেন। নির্ধারিত প্রক্রিয়ায় আবেদন করলে এক মাসের মধ্যে প্রবাসীরা কাঙ্খিত সেবা পেয়ে যাবেন।
সিউক চেয়ারম্যান আরও জানান, পরিকল্পিত নগর গড়তে সিলেটে প্রথমবারের মতো আবাসন খাতের সঙ্গে সংশ্লিষ্ট সব অংশীজনকে একই প্ল্যাটফর্মে নিয়ে আসার উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে পরিকল্পিত নগরায়ন, আবাসন উন্নয়ন এবং নাগরিক সেবাকে আরও সমন্বিত করার সুযোগ তৈরি হবে বলে আশা করছে সিউক।
সিলেটভিউ২৪ডটকম/শাদিআচৌ
আইটি ল্যাব সলিউশন্স লি.