প্রকাশিত: ০৩ অক্টোবর, ২০২৬ ১৮:৫৪ (রবিবার)
সিলেটে ডিবির হাতে আ ট ক জাহাঙ্গীর

ছবি: সিলেট ভিউ।

সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে একজনকে আটক করা হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) বিকেল ৪টার দিকে তাকে আটক করা হয়।


আটক মো. জাহাঙ্গীর (৪১) শরীয়তপুর জেলার জাজিরা থানার দুর্ভা ডাঙ্গা গ্রামের মৃত জয়নুদ্দিন মাদবরের ছেলে। তিনি বর্তমানে দক্ষিণ সুরমার মোমিনখলা এলাকার খলিল মিয়ার ২৩ নম্বর বাসায় বসবাস করেন।

 

পুলিশ সূত্র জানায়, শুক্রবার (২ অক্টোবর) বিকেল ৪টার সময় মহানগর গোয়েন্দা পুলিশ দক্ষিণ সুরমা থানাধীন মোমিনখলা এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় জাহাঙ্গীরের বাসায় অভিযান চালিয়ে ৮১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তাকে আটক করা হয়।

 

এ ঘটনায় শুক্রবার (২ অক্টোবর) দক্ষিণ সুরমা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। মামলার নম্বর-৩৩। পুলিশ জানিয়েছে, আটক জাহাঙ্গীরকে আদালতে সোপর্দ করা হয়েছে।

 

 

সিলেটভিউ২৪ডটকম/মআস-০৫/আশিক-১৫