প্রকাশিত: ০৪ অক্টোবর, ২০২৬ ০০:০০ (রবিবার)
ভিসা প্রার্থীদের জন্য কঠোর সতর্কতা জারি মার্কিন দূতাবাসের

ছবি: ফাইল ছবি।

যুক্তরাষ্ট্রের ভিসাপ্রত্যাশী বাংলাদেশিদের জন্য কঠোর সতর্কতা জারি করেছে ঢাকার মার্কিন দূতাবাস। শনিবার (৩ সেপ্টেম্বর) মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক সতর্কবার্তায় এসব তথ্য জানানো হয়।

 

দূতাবাসে ভিসা সাক্ষাৎকারের সময় অতীত বা বর্তমানের কোনো ইমিগ্রেশন আইন লঙ্ঘনের তথ্য গোপন না করে পুরোপুরি সত্য কথা বলার নির্দেশনা দেয়া হয়েছে।

 

জানা গেছে, কনস্যুলার কর্মকর্তারা আবেদনকারীদের অতীত বা যেকোনো ইমিগ্রেশন আইন লঙ্ঘনের ইতিহাস সম্পর্কে পুরোপুরি অবগত থাকেন। তাই সাক্ষাৎকারে কোনো ধরনের অসত্য তথ্য প্রদান বা তথ্য গোপনের চেষ্টা করা থেকে বিরত থাকতে বলা হয়েছে।

 

বার্তায় স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, সাক্ষাৎকারে মিথ্যা বললে আপনার যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ হতে পারে।

 

 

সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/আশিক-১৬