প্রকাশিত: ০৩ অক্টোবর, ২০২৬ ১৯:৪৯ (রবিবার)
রাজনগরে নারীর রহস্যজনক মৃ ত্যু

ছবি: সিলেট ভিউ।

মৌলভীবাজারের রাজনগরে এক গৃহবধুর রহস্যজনক মৃত্যু হয়েছে। পারিবারিক কলহ ও স্বামীর সাথে অভিমান করে ঘর থেকে বের হওয়ার পর পার্শ্ববর্তী পুকুরে তার লাশ পাওয়া গেছে। তবে, এটি হত্যা নাকি আত্মহত্যা জানা যায় নি।

 

নিহত গৃহবধূ বিনতা রাণী কুন্ডু (৫২) গোপালগঞ্জ জেলার বাসিন্দা। বর্তমানে তিনি স্বামীসহ রাজনগরের মনসুর নগর ইউনিয়নের কাটাজুরি গ্রামে একটি ভাড়া বাড়িতে থাকতেন। 


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত বিনতা ও তার স্বামী অশোক কুন্ডুর মাঝে বিভিন্ন সময় পারিবারিক কলহ লেগেই থাকতো। শুক্রবার (২ অক্টোবর) রাতেও ঝগড়ার এক পর্যায় নিহত বিনতা অভিমান করে রাত সাড়ে ৯টার দিকে ঘর থেকে বের হয়ে যান। স্বামী ঘরে থাকলেও তাকে আটকাননি। রাতে বিনতা রাণী কুন্ডু ঘরেও ফেরেন নি। পরবর্তীতে শনিবার (৩ অক্টোবর) সকাল ৮টার দিকে মনসুর নগরের কাটাজুরি গ্রামের একটি পুকুর থেকে বিনতার লাশ পুকুরে ভাসতে দেখা যায়। খবর পেয়ে রাজনগর থানার পুলিশ নিহতের লাশ উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যার হসপিটালের মর্গে পাঠায়। 


রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী জানান, নিহত গৃহবধূ কিভাবে পুকুরে পড়ে মারা গেলেন এটি নিশ্চিত করে বলা যাচ্ছে না। ময়নাতদন্ত রিপোর্ট এলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

 


সিলেটভিউ২৪ডটকম/সোহেল/আশিক-১৭