প্রকাশিত: ০৩ অক্টোবর, ২০২৬ ২২:১১ (রবিবার)
বিশ্বনাথে সং*ঘ*র্ষ: চেয়ারম্যান পুত্রসহ ৬৩ জনের বি*রু*দ্ধে মা ম লা

জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দফায় দফায় মাইকিং করে সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়নের ‘ভূরকি ও ইশবপুর’ গ্রামবাসীর সংঘর্ষের ঘটনায় এবার লামাকাজী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়ার পুত্র’সহ ৩৩ জনের নাম উল্লেখ ও আরোও ৩০ জনকে অজ্ঞাতনামা অভিযুক্ত করে শুক্রবার রাতে থানায় আরেকটি মামলা দায়ের করা হয়েছে। ইশবপুর গ্রামের আব্দুস সালামের পুত্র সাজ্জাদুর রহমান সেজু বাদী হয়ে দায়ের করা মামলা নং ০১ (তাং ০২.১০.২০২৬ইং)।

এরপূর্বে একই ঘটনায় ঘটনার একদিন পর ভ‚রকি গ্রামের মদরিছ আলীর পুত্র কবির আলী বাদী হয়ে ১৭ জনের নাম উল্লেখ ও আরোও ৫০ জনকে অজ্ঞাতনামা অভিযুক্ত করে মামলা দায়ের করে ছিলেন। মামলা নং ১৭ (তাং ২৮.০৯.২০২৬ইং)।

ইশবপুর গ্রামের সাজ্জাদুর রহমান সেজু’র দায়ের করা মামলার অভিযুক্তরা হলেন- ভ‚রকী গ্রামের মৃত আব্দুল মালিকের পুত্র আব্দুল ওয়াহিদ টিটন (৪১), মদরিছ আলীর পুত্র কবির আলী (৩০), মৃত কালা মিয়ার পুত্র মাসুক মিয়া (৪৬), কবির হোসেন ধলা মিয়ার পুত্র রায়হান আহমদ অভি (২৪), মৃত মদরিছ আলী গেদার পুত্র রজাক আলী (৩৭), মৃত হাবিবুর রহমান কটনের পুত্র লুৎফুর রহমান বাবুল (৫৩), মৃত আব্দুল হান্নানের পুত্র আব্দুল হাই (৪২), মৃত আসদ আলীর পুত্র আসকির আলী (৪৪), মৃত হানিফ উল্লাহর পুত্র নূরুল হক (৬০), মৃত মাহমুদের পুত্র ইসরাইল আলী (৪৫), মৃত আফতাব মিয়ার পুত্র আজির উদ্দিন (৬২), লুৎফুর রহমান বাবুলের পুত্র রবিন রহমান (২৩), মৃত আত্তর আলীর পুত্র আব্দুল আহাদ (৪১), মৃত সমুজ আলীর পুত্র আব্দুল ওয়াহিদ (২৯), মৃত গিয়াস উদ্দিনের পুত্র জাকের আহমদ (২৪) মৃত ফয়জুর রহমানের পুত্র মঈন উদ্দিন (৫৫), নূর উদ্দিন (৩৫), মৃত আব্দুল গণির পুত্র শাহিন আহমদ (৩৬), মৃত উস্তার আলীর পুত্র মেহেদী হাসান সাহেদ (২৮), ফয়জুর রহমানের পুত্র নজির আহমদ (২৮), মৃত আলকাছ আলীর পুত্র আতিকুর রহমান (৩৫), মৃত মদরিছ আলীর পুত্র সুজন আলী (২৩), মৃত মনির উদ্দিনের পুত্র নুরুল আমিন (৪৬), মৃত মদরিছ আলীর পুত্র জমির হোসেন (২৮), বশিরপুর গ্রামের মৃত আইয়ুব আলীর পুত্র নুরুল আমীন (৫২), দৌলতপুর ইউনিয়নের লেইনকাটা নোয়াগাঁও গ্রামের নাজিম উদ্দিন (৩০), ভুরকী গ্রামের মৃত তোতা মিয়ার পুত্র আবু বক্কর (৩৫), এরশাদ মিয়ার পুত্র সামছুল হক (২৮), আলতাব আলীর পুত্র সোলেমান আহমদ (৩১), মৃত চান্দ আলীর পুত্র রহমত আলী মামুন (৪৩), মৃত গিয়াস উদ্দিনের পুত্র রাসেল আহমদ (২৮), মৃত আফতাব মিয়ার পুত্র আব্দুল বারী স্বপন (৫০), মৃত আইন উল্লাহর পুত্র আব্দুল্লাহ (৩২)।
বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়নের ‘ভ‚রকি ও ইশবপুর’ গ্রামবাসীর সংঘর্ষের ঘটনায় মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করেছেন থানার অফিসার ইন-চার্জ (ওসি) গাজী মাহবুবুর রহমান।

প্রসঙ্গত, গত রবিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে বিশ্বনাথের লামাকাজী ইউনিয়নের ভুরকী গ্রামের বাসিন্দা ও একই ইউনিয়নের চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া এবং ইশবপুর গ্রামের হাজী সফির আলীর মধ্যকার জমি সংক্রান্ত বিরোধের জেরে ‘ভ‚রকি ও ইশবপুর’ গ্রামবাসী দফায় দফায় মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষে জড়ান। এ ঘটনায় ইউপি চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া’সহ উভয় গ্রামের অন্ততঃ ৩০ জন আহত হওয়ার অভিযোগ পাওয়া যায়।
 


সিলেটভিউ২৪ডটকম/প্রনঞ্জয়/এসডি-২২