সিলেটের বিশ্বনাথ উপজেলার ঐতিহ্যবাহী একলিমিয়া দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয়ের ‘শতবর্ষ পূর্তি উদযাপন ও পুনর্মিলনী’ উপলক্ষ্যে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ‘শতবর্ষ পূর্তি উদযাপন ও পুনর্মিলনী কমিটি’র আহবায়ক এবং বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আশরাফ আলী। এউপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালী, সাংস্কৃতিক অনুষ্ঠান, পুনর্মিলনী ও ম্যাগাজিন প্রকাশ’সহ গ্রহন করার নানান কর্মসূচি সর্বসাধারণকে অবহিত করা হয়। অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন অর্থ ও বাজেট কমিটি যুগ্ম সচিব ও বিদ্যালয়ে সহকারী শিক্ষক ছমরু মিয়া।
লিখিত বক্তব্যে আশরাফ আলী বলেন, ১৯২৬ সালে প্রতিষ্ঠিত একলিমিয়া দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয় ২০২৬ সালে গৌরবময় শতবর্ষে পদার্পণ করেছে। এলাকার স্থানীয় শিক্ষানুরাগী ও সমাজসেবীদের উদ্যোগে ১৯২৬ সালে পুরাণ রাজাগঞ্জ বাজারে ‘একলিমিয়া এম.ই (গরহড়ৎ ঊফঁপধঃরড়হ) মাদ্রাসা’ নামে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়। এরপরে ১৯৫৭ সালে প্রতিষ্ঠানটি পুরাণ রাজাগঞ্জ থেকে বৈরাগী বাজারে স্থানান্তরিত করা হয়। আর শিক্ষার বিস্তারের ধারাবাহিকতায় ১৯৬৪ সালে প্রতিষ্ঠানটি জুনিয়র স্কুলে উন্নীত হয়। ১৯৭৪ সালে মাধ্যমিক বিদ্যালয়ে উন্নীত হওয়ার পাশাপাশি মানবিক বিভাগের স্বীকৃতি লাভ করে। ১৯৭৬ সালে বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রথমবারের মতো এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। ১৯৮৬ সালে চালু হয় বিজ্ঞান শাখা। ২০০৯ সালে শতভাগ পাসের গৌরব অর্জনের পাশাপাশি সিলেট শিক্ষা বোর্ডে দশম স্থান লাভ করে প্রতিষ্ঠানটি। এই দীর্ঘ পথচলা শুধু একটি বিদ্যালয়ের ইতিহাস নয়, বরং এলাকার শিক্ষা-সংস্কৃতি ও সামাজিক অগ্রগতিরও ইতিহাস।
লিখিত বক্তব্যে আশরাফ আলী আরোও বলেন, শতবর্ষ উদযাপন উপলক্ষে যেসব কর্মসূচি নেওয়া হয়েছে তার মধ্যে রয়েছে শতবর্ষ পূর্তি স্মারক ম্যাগাজিন প্রকাশ, বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের ডেটাবেজ তৈরি, বর্ণাঢ্য র্যালী, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং প্রাক্তন-বর্তমান শিক্ষার্থী-শিক্ষক, অভিভাবক ও শুভানুধ্যায়ীদের অংশগ্রহণে পুনর্মিলনী। আর প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী ২০২৭ সালের ১৬-১৭ জানুয়ারী শতবর্ষ পূর্তি ও পুনর্মিলনীর মূল আয়োজন করার সম্ভাবনা রয়েছে। প্রস্তুতি ও সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয়ের পর চ‚ড়ান্ত তারিখ ও কর্মসূচি আনুষ্ঠানিকভাবে জানানো হবে।তাই দেশ-বিদেশে অবস্থানরত প্রাক্তন শিক্ষার্থী, প্রাক্তন ও বর্তমান শিক্ষক-কর্মচারী, অভিভাবক, এলাকাবাসী এবং বিদ্যালয়ের শুভানুধ্যায়ীদের শতবর্ষের অনুষ্ঠানে অংশগ্রহণের আহŸান জানানো হয়।
‘শতবর্ষ পূর্তি উদযাপন ও পুনর্মিলনী কমিটি’র কার্যনির্বাহী কমিটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ও আপ্যায়ন উপ-কমিটির আহবায়ক আব্দুর রশিদ ইউসুফের পরিচালনায় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শতবর্ষ উদযাপন কমিটির যুগ্ম আহŸায়কদের মধ্যে বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ফখর উদ্দিন, উত্তর বিশ্বনাথ আমজদ উল্লাহ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুর রশিদ, একলিমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরুজ্জামান খান, পালেরচক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাহার হেকিম উদ্দিন, শতবর্ষ উদযাপন কমিটির সদস্য সচিব ও একলিমিয়া দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আশরাফ আহমেদ, কার্যনির্বাহী কমিটির যুগ্ম সদস্য সচিব আনিছুজ্জামান খান, সদস্য আবুল কাহার, ফয়েজ আহমদ ফাহিম, চিকিৎসা ও স্বাস্থ্যসেবা উপ-কমিটির আহŸায়ক ডা. হোসেন আহমদ, অর্থ ও বাজেট উপ-কমিটির আহŸায়ক মুজিবুর রহমান, রেজিস্ট্রেশন ও র্যাফেল ড্র উপ-কমিটির আহŸায়ক আতিকুর রহমান, সাংস্কৃতিক উপ-কমিটির সদস্য সচিব ফিরোজ আলী, মঞ্চ সাজসজ্জা উপ-কমিটির আহবায়ক সেবুল মিয়া, যুগ্ম সদস্য সচিব রাজন খান, একলিমিয়া দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয়ের শিক্ষক নজরুল ইসলাম, আছির উদ্দিন, মাসুম আহমদ’সহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
সিলেটভিউ২৪ডটকম/প্রনঞ্জয়/এসডি-২৩
আইটি ল্যাব সলিউশন্স লি.