তিল্লী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হাশেম ভূঁইয়াকে (৪৮) গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ সোমবার (৫ অক্টোবর) দুপুর ২টার দিকে মানিকগঞ্জের সাটুরিয়ার তিল্লী ইউনিয়নের তিল্লী উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে প্রধান শিক্ষক আবুল হাশেম ভূঁইয়াকে গ্রেপ্তার করে সাটুরিয়া থানা পুলিশ।
সাটুরিয়া থানার সাব ইন্সপেক্টর মো. সুলতান মাহমুদ জানান, গ্রেপ্তার প্রধান ব্যক্তি শিক্ষক দিবস উপলক্ষে র্যালিতে ‘শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা সংবলিত ব্যানার নিয়ে শোভাযাত্রা করেছেন। আলোচনা সভায় বিভিন্ন ধরনের উসকানিমূলক বক্তব্য প্রদান করেন। তিনি দৌলতপুর উপজেলার কুনিয়া ইউনিয়ন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি দৌলতপুরের কুনিয়া ইউনিয়নের মৃত ফুলচান ভূঁইয়ার পুত্র।
সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন জানান, তিনি প্রধান শিক্ষকের আড়ালে নাশকতায় উসকানি দিয়ে যাচ্ছেন। সাটুরিয়ায় অগ্নিসংযোগ ও নাশকতার সঙ্গে সম্পৃক্ততা পাওয়ায় গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/এসডি-১২
আইটি ল্যাব সলিউশন্স লি.