ছবি: সংগৃহিত।
নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক এক সভাপতিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৫ অক্টোবর) রাত ৯টার দিকে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ৪ নম্বর পাইকপাড়া ইউনিয়নের বদরগাজী বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার ছাত্রলীগ নেতা ছাদেক তালুকদার সুমন (৩২) চুনারুঘাট উপজেলার দেউন্দি গ্রামের আনছব আলীর ছেলে। তিনি চুনারুঘাটের পাইকপাড়া ইউনিয়নের সাবেক ছাত্রলীগ সভাপতি।
পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার (৫ অক্টোবর) রাত ৯টার দিকে চুনারুঘাটের বদরগাজী বাজার এলাকায় অভিযান চালানো হয়। এ সময় সেখানে থাকা ছাদেক তালুকদার সুমনকে গ্রেপ্তার করা হয়।
চুনারুঘাট থানার ওসি সাইফুল ইসলাম জানান, সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় সুমনকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে তাকে।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/আশিক-১০
আইটি ল্যাব সলিউশন্স লি.