মাধবপুর উপজেলার নোয়াপাড়া বাজার এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে দুটি মামলায় মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের নোয়াপাড়া বাজার এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এবং মৎস্য ও পশুখাদ্য আইন, ২০১০-এর আওতায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে দুটি মামলা দায়ের করে মোট ২৫ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়।
মাধবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজ মৈত্রী রায় জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সিলেটভিউ২৪ডটকম/শামীম/এসডি-১০
আইটি ল্যাব সলিউশন্স লি.