প্রকাশিত: ০৬ অক্টোবর, ২০২৬ ১৯:১২ (বুধবার)
৩ মাস পর মাজারের দানবাক্সে মিলল ১০ লাখের বেশি টাকা

ছবি: সংগৃহিত।

নিয়ম অনুযায়ী তিন মাস পর সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার ঐতিহাসিক শাহ শরিফ জিন্দানি (রহ.) মাজারের দানবাক্স খোলা হয়েছে। সোমবার (৫ অক্টোবর) এ মাজারের দানবাক্সের তালা খুলে টাকা গণনা করা হয়েছে।

 

তাড়াশ উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহান জানান, তিন মাস পর নিয়ম অনুযায়ী দানবাক্সের তালা খুলে টাকা গণনা করা হয়েছে। এতে মোট ১০ লাখ ১৪ হাজার টাকা পাওয়া গেছে। টাকাগুলো নির্ধারিত ব্যাংক হিসাবে জমা রাখা হয়েছে।

 

তিনি আরও বলেন, মাজারের দানবাক্সে জমা হওয়া অর্থ মাজারের উন্নয়ন ও সংস্কারসহ বিভিন্ন প্রয়োজনীয় কাজে ব্যয় করা হয়। পাশাপাশি নিয়ম অনুযায়ী বিভিন্ন সময় অসহায় ও দরিদ্র মানুষের জন্য অনুদানও দেওয়া হয়ে থাকে।

 

এ সময় মাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ওমর ফারুকসহ থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

 

 

সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/আশিক-১৩