ছবি: সংগৃহিত
সিলেটে কোনো অবস্থাতেই প্রাণহানী ঠেকানো যাচ্ছেনা। আরেক শিশুর মৃত্যুর ঘটনা ঘঠেছে। এ নিয়ে সিলেট বিভাগে হাম ও হাম সন্দেহে এ বছর মৃত্যুর সংখ্যা ১৮৩।
বুধবার (৭ অক্টোবর) সিলেট বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয় এসব তথ্য জানায়। তারা জানায়, বুধবার সকাল ৮টার পূর্ববর্তী ২৪ ঘন্টায় সিলেটে হাম সন্দেহে জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে এক ৫ বছর বয়সী শিশুর মৃত্যু হয়েছে।
তার নাম আয়শা মনি। সিলেট জেলার কোম্পানীগঞ্জ থানার বাসিন্দা মো. আশিক মিয়ার মেয়ে।
আয়শা মনিসহ চলতি বছর সিলেটে হাম ও হাম সন্দেহে মৃতের সংখ্যা ১৭৩। এরমধ্যে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ১০ জনের।
সবচেয়ে বেশী মৃত্যু হয়েছে সিলেট জেলায়- মোট ৭৪ জন। এরপর সুনামগঞ্জে ৬৬, হবিগঞ্জে ২৮ ও মৌলভীবাজারে প্রাণ গেছে ১৫ জনের।
বিস্তারিত আসছে...
সিলেটভিউ২৪ডটকম/ইকে-০৩
আইটি ল্যাব সলিউশন্স লি.