প্রকাশিত: ০৭ অক্টোবর, ২০২৬ ১৫:২১ (বৃহস্পতিবার)
যা ব জ্জী ব ন সাজা মাথায় নিয়ে পালিয়ে বেড়াচ্ছিলেন রাধেশাম, অতঃপর...

ছবি: সংগৃহিত

একটি হত্যা মামলায় যাবজ্জীবন সাজা হয়েছে তার। কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীকে নাকানি চুবানি খাইয়ে পালিয়ে বেড়াচ্ছিলেন রাধেশাম বাউরি। তবে শেষ রক্ষা হয়নি। স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) হাতে ধরা পড়তে হয়েছে তাকে।

 

বুধবার ( ৭ অক্টোবর) বিষয়টি জানিয়েছে এসআরবির গণমাধ্যম শাখা। তারা জানায়, মৌলভীবাজার থানার কুলাউড়া থানার ব্রাহ্মণবাজারস্থ তিন ভাই মোটরস দোকানের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

রাধেশাম বাউরি (৪২) মৌলভীবাজারের রাজনগর থানার উদনা চা বাগানের মৃত নরেশ বাউরির ছেলে।

 

তিনি রাজনগর থানায় ২০১২ সালের ৯ জুলাই দায়েরকৃত একটি হত্যা মামলায় (নং ৭) যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি।

 

তাকে রাজনগর থানায় হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন এসআরবির গণমাধ্যম কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।

 

সিলেটভিউ২৪ডটকম/ইকে-০৮