প্রকাশিত: ০৭ অক্টোবর, ২০২৬ ১৫:৪৪ (বৃহস্পতিবার)
আবাসিক হোটেল থেকে কিশোর-কিশোরীসহ ১৭ জন আ ট ক

ছবি: সংগৃহিত।

আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপের অভিযোগে ১৫ নারী-পুরুষকে আটক করেছে পুলিশ। 


এ সময় আনুমানিক ১৩ বছর বয়সী এক কিশোরীসহ অপ্রাপ্তবয়স্ক দুজনকে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। বাকি ১৫ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা  নেওয়া হয়েছে।


মঙ্গলবার (৬ অক্টোবর) বিকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ঘেঁষা নাসিক ৪ নম্বর ওয়ার্ডের ‘শীতলক্ষ্যা’ নামের একটি আবাসিক হোটেল থেকে তাদের আটক করা হয়। 


পুলিশ জানায়, মঙ্গলবার (৬ অক্টোবর) বিকালে ‘হোটেল শীতলক্ষ্যা আবাসিক’-এ অভিযান চালানো হয়। এ সময় ১৩ পুরুষ, ১৬ বছর বয়সী এক কিশোরী ও ১৭ বছর বয়সী এক কিশোরকে আটক করা হয়।


সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক এ তথ্য নিশ্চিত করে জানান, আটক ১৫ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শেষে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।

 


সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/আশিক-০৩