ছবি: সংগৃহিত।
নিষিদ্ধ ছাত্রলীগের এক সাবেক যুগ্ম সাধারণ সম্পাদককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৭ অক্টোবর) সকালে রাঙ্গামাটি শহরের রাজবাড়ী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার ছাত্রলীগ নেতা মঈন উদ্দিন শাকিলকে (৩২)। তিনি রাঙ্গামাটি জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক।
পুলিশ জানায়, বুধবার (৭ অক্টোবর) সকালে রাঙামাটিতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে শাকিলকে গ্রেফতার করা হয়।
রাঙামাটি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দীন জানান, গ্রেফতার ছাত্রলীগ নেতার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণপূর্বক বিধি মোতাবেক আদালতে সোপর্দ করা হয়েছে।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/আশিক-০৫
আইটি ল্যাব সলিউশন্স লি.