কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন দলটির দুই নেতা।
বুধবার (০৭ অক্টোবর) দুপুরে নড়াইলের লোহাগড়া উপজেলার কামঠানা গ্রামে তাদের নিজ বাড়িতে এক সংবাদ সম্মেলন এমন সিদ্ধান্ত জানান তারা।
পদত্যাগ করা দুই নেতা হলেন লোহাগড়া ইউনিয়ন আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক প্রবাস চন্দ্র সরকার ও স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক অশোক কুমার বিশ্বাস।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নেতারা বলেন, তারা দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের সঙ্গে সাংগঠনিকভাবে সম্পৃক্ত থেকে দায়িত্ব পালন করে আসছিলেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে অর্পিত দায়িত্ব যথাসাধ্য নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে পালন করার চেষ্টা করেছেন। কিন্তু বর্তমানে বয়স বৃদ্ধি পাওয়ার পাশাপাশি শারীরিকভাবে অসুস্থ থাকায়। একই সঙ্গে পারিবারিক বিভিন্ন সমস্যার কারণেও নিয়মিতভাবে রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় থাকা আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না।
তাই নিজ ইচ্ছায় এবং কারও প্ররোচনা বা চাপ ছাড়াই আওয়ামী লীগসহ এর সব অঙ্গ ও সহযোগী সংগঠনের রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ড থেকে স্বেচ্ছায় পদত্যাগের ঘোষণা দেওয়া হলো। একই সঙ্গে স্ব স্ব পদ থেকেও স্থায়ীভাবে পদত্যাগ করার ঘোষণা দিয়ে দীর্ঘ রাজনৈতিক জীবনের সমাপ্তি ঘোষণা করলাম।
সাংবাদিকদের মাধ্যমে এই সিদ্ধান্ত সংশ্লিষ্ট সবাইকে অবহিত করার জন্যই এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন বলে জানান তারা।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/এসডি-১৪
আইটি ল্যাব সলিউশন্স লি.