প্রকাশিত: ০৭ অক্টোবর, ২০২৬ ১৯:৪০ (বৃহস্পতিবার)
সিলেটে অভিযান চালিয়ে যা ধ্বং স করল প্রশাসন

ছবি: সিলেট ভিউ।

সিলেটের জৈন্তাপুরে রাংপানি নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে টাস্কফোর্স। বুধবার (৭ অক্টোবর) দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত উপজেলার বাংলাবাজার এলাকায় এ অভিযান চালানো হয়।

 

জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মনিরুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে অংশ নেন জৈন্তাপুর মডেল থানা-পুলিশ ও ৪৮ বিজিবির শ্রীপুর বিওপির সদস্যরা।

 

প্রশাসন জানায়, বুধবার (৭ অক্টোবর) জৈন্তাপুরে রাংপানি নদীতে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত ১৫টি বারকি নৌকা জব্দ করে তা বিনষ্ট করা হয়। 

 

জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মনিরুল ইসলাম জানান, নদী ও পরিবেশ রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের কঠোর আইনি ব্যবস্থা ও অভিযান অব্যাহত থাকবে।

 

 

সিলেটভিউ২৪ডটকম/মআস-০৪/আশিক-০৯