প্রকাশিত: ০৭ অক্টোবর, ২০২৬ ২০:৫৯ (বৃহস্পতিবার)
বন্দরবাজারে অভিযান, জরিমানা গুনলেন যারা

ছবি: সিলেট ভিউ।

সিলেট নগরীর বন্দর বাজার এলাকায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। বুধবার (৭ অক্টোবর) এ অভিযানে ছয়টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। 

 

প্রশাসন জানায়, অভিযানে বন্দর বাজারের মাদানিয়া ফ্রুট সেন্টার, অ্যারাবিয়ান ফ্রুটস, আল ইরফান ফ্রুটস, রাছেল আহমেদ, শাওন আহমেদ ও লাইবা ভ্যারাইটিজ স্টোরকে ৫'শ টাকা করে মোট ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় ৩০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়।


জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানিয়া আক্তারের নেতৃত্বে ও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ফাইজুল কবিরের উপস্থিতিতে অভিযানটি পরিচালিত হয়।  


পরিবেশ অধিদপ্তর জানায়, নিষিদ্ধ ঘোষিত পলিথিনের ব্যবহার বন্ধে সিলেট বিভাগের বিভিন্ন জেলায় এ ধরনের নিয়মিত মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে।

 

 

সিলেটভিউ২৪ডটকম/মআস-০৬/আশিক-১৩