ছবি: সিলেট ভিউ।
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া বাজারে মাদকবিরোধী অভিযান চালিয়েছে প্রশাসন। এ সময় ইয়াবা সেবনরত অবস্থায় এক ব্যক্তিকে আটক করা হয়েছে। বুধবার (৭ অক্টোবর) সন্ধ্যা ৭ টায় শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া বাজারে এ মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।
আটক ব্যক্তি দিলোয়ার হোসেন (৩৬)। তিনি সুনামগঞ্জের দিরাই উপজেলার নোয়াপাড়া ডাকঘরের পুরাতন নগদীপুর গ্রামের মো. বারিক মিয়ার ছেলে।
প্রশাসন সূত্র জানা যায়, অভিযানকালে ইয়াবা সেবনরত অবস্থায় দিলোয়ারকে আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ধারায় তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিল্লোল চাকমা। অভিযানে সহযোগিতা করেন শান্তিগঞ্জ থানার এসআই টিপু সুলতান।
সিলেটভিউ২৪ডটকম/সামিউল/আশিক-০১
আইটি ল্যাব সলিউশন্স লি.