প্রকাশিত: ০৮ অক্টোবর, ২০২৬ ১৫:৪০ (শুক্রবার)
সাংবাদিক শিহাবের মায়ের মৃত্যুতে মন্ত্রী আরিফের শোক

ছবি: সংগৃহিত

প্রবাসী সাংবাদিক শাহাব উদ্দিন শিহাবের মাতা হুসনবান বিবির ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি।

 

বৃহস্পতিবার এক শোক বার্তায় মন্ত্রী বলেন, "হুসনবান বিবি একজন রত্নগর্ভা ও পুণ্যময়ী নারী ছিলেন। প্রবাসে থেকেও সাংবাদিক শাহাব উদ্দিন শিহাব দেশের সাংবাদিকতায় যে অবদান রাখছেন, তার পেছনে মরহুমার সঠিক দিকনির্দেশনা ও সুশিক্ষার বড় ভূমিকা রয়েছে।"

 

মন্ত্রী আরও বলেন, "হুসনবান বিবির মৃত্যুতে পরিবার অভিভাবককে হারাল। আমি মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং মহান আল্লাহর দরবারে প্রার্থনা করি, তিনি যেন তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। একই সাথে শোকসন্তপ্ত পরিবারের সকল সদস্য, আত্মীয়-স্বজন ও গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।"

 

উল্লেখ্য, হুসনবান বিবি বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাত ১টা ১৫ মিনিটে সিলেটের চিকনাগুল কুহাইঘর এলাকায় নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি ছয় ছেলে, চার মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। আজ বৃহস্পতিবার বাদ জোহর চিকনাগুলের স্থানীয় মসজিদে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

 

সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/ইকে-১১