ছবি: সংগৃহিত
সিলেটে কোনো অবস্থাতেই প্রাণহানী ঠেকানো যাচ্ছেনা। আরও একজনের মৃত্যুর ঘটনা ঘঠেছে। সে কিশোর, বয়স ১৪ বছর। এ নিয়ে সিলেট বিভাগে হাম ও হাম সন্দেহে এ বছর মৃত্যুর সংখ্যা ১৮৬।
শুক্রবার (৯ অক্টোবর) সিলেট বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয় এসব তথ্য জানায়। তারা জানায়, শুক্রবার সকাল ৮টার আগের ২৪ ঘন্টায় সিলেটে হাম সন্দেহে শহিদ শামসুদ্দিন হাসপাতালে মৃত্যু হওয়া কিশোরের নাম আলম। সে গোলাপগঞ্জ থানা এলাকার ইসলাম উদ্দিনের ছেলে।
আলমসহ চলতি বছর সিলেটে হাম ও হাম সন্দেহে মৃতের সংখ্যা ১৮৬। এরমধ্যে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ১০ জনের।
সবচেয়ে বেশী মৃত্যু হয়েছে সিলেট জেলায়- মোট ৭৬ জন। এরপর সুনামগঞ্জে ৬৭, হবিগঞ্জে ২৮ ও মৌলভীবাজারে প্রাণ গেছে ১৫ জনের।
তবে গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে কোনো হাম রোগী শনাক্ত হয়নি। চলতি বছর মোট শনাক্ত হয়েছেন ১০৯৫ জন। তাদের মধ্যে সিলেট জেলায় ৪২২, হবিগঞ্জে ১৫৮, মৌলভীবাজারে ১৫৮ ও সুনামগঞ্জে শনাক্ত হয়েছেন ৩৫৭ জন।
এদিকে গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হাম সন্দেহে ভর্তি হয়েছেন আরও ১৪৩ জন। তাদের মধ্যে শহিদ শামসুদ্দিনন হাসপাতালে ৭২, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৪৪, রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ৫, বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ৯, ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ ও হবিগঞ্জের বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন ১০ জন।
বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হাম ও হাম সন্দেহে চিকিৎসাধীন মোট ৫৩৫ জন।
সিলেটভিউ২৪ডটকম/ইকে-০৯
আইটি ল্যাব সলিউশন্স লি.