দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম কেন্দ্রীয় কমিটির মাসিক সভা বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় বন্দরবাজার কুদরত উল্লাহ মসজিদ মার্কেটের ৩য় তলায় অস্থায়ী কার্যালয়ে আনুষ্ঠিত হয়েছে।
ফোরামের কেন্দ্রীয় সভাপতি ইকবাল হোসেন চৌধুরীর সভাপতিত্বে ও কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জননেতা মকসুদ হোসেনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন স্থায়ী কমিটির সদস্য নেসারুল হক চৌধুরী বুস্তান স্যার, কেন্দ্রীয় সহ সভাপতি ডাঃ অরুণ কুমার দেব, সহ-সভাপতি মামুন রশীদ এডভোকেট, সহ-সভাপতি ব্যবসায়ী নেতা মোঃ শেখ লায়েক মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক সমাজ সেবক আব্দুল গফুর, সাংগঠনিক সম্পাদক সরোজ ভট্টাচার্য্য, আইন বিষয়ক সম্পাদক অরুণ চন্দ্রনাথ এডভোকেট, সহ প্রচার প্রকাশনা সম্পাদক শাহিদুর রহমান জুনু, সহ শ্রম বিষয়ক সম্পাদক শ্রমিক নেতা মিজান গাজী প্রমুখ।
সভায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নৈরাজ্য, দুর্নীতি, অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদকারী সাবেক এমপি, দেশপ্রেমিক রাজনীতিক ও সাবেক সামরিক ব্যক্তিত্ব মেজর আখতারুজ্জানের মুক্তির দাবি করে বলা হয়, দেশের সকল আন্তর্জাতিক বিমানবন্দরের কর্মকর্তা-কর্মচারীদের বিষয় সম্পত্তির হিসাব সরকারের নিকট দাখিলের জোর দাবি জানানো হয়। সভায় সরকারি অফিস আদালতে কর্মকর্তা কর্মচারীদের লাগাম টেনে ধরতে, স্বাধীন দুদক, শক্তিশালী ন্যায়পাল সহ জবাবদিহিমূলক প্রতিষ্ঠান কায়েম ও কার্যকরের বিকল্প নেই উল্লেখ করে বর্ধিত জ্বালানী, এলপিজি ও ঔষধ সহ নিত্যপণ্য ক্রয় ক্ষমতার ভিতরে নিয়ে আসার জোর দাবি করা হয়।
সভায় সরকারি নিয়োগে পুলিশ ভেরিয়েশনের নামে দলবাজির নিন্দা করে বলা হয়, দক্ষত ও সততার মানদণ্ডে নিয়োগ প্রক্রিয়ার দাবি জানানো হয়। সিলেট রেলওয়ে টিকেট কালোবাজারি হাত থেকে মুক্ত করার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানিয়ে রাজধানীতে ভয়াবহ যানজট নিরসনে দুই সিটি কর্পোরেশনের অভিযানে পূর্ণ সমর্থন ভূয়সী প্রশংসা করে বলা হয়, ঠিক অনুরূপ সিলেট সহ বিভাগীয় শহর ও মহাসড়কগুলোতে সাঁড়াশি অভিযান দেখতে চাই দেশবাসী। মেট্রোরেল নির্মাণের ব্যয়কে উদ্বেগজনক উল্লেখ করে বলা হয় রাজধানীর যানজট ও বসবাসের যোগ্য করতে হলে প্রশাসনিক বিকেন্দ্রীকরণ আশু দরকার। সভায় স্থিতিশীল বাংলাদেশ নির্মাণে সম্প্রতি ঢাকায় আন্তর্জাতিক সেমিনারের আলোচনা গুলোকে খুবিই তাৎপর্যপূর্ণ উল্লেখ করে সভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা অসমাপ্ত আত্মজীবনী ক্রয়-বিক্রয় ও প্রতিষ্ঠান সমূহে তালা মারা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের উপর হামলা ও মেডিকেল কলেজের অধ্যক্ষের কক্ষে মব সন্ত্রাসের তীব্র নিন্দা, ধীক্কার জানিয়ে বলা হয়, মব সন্ত্রাস রাষ্ট্র ও সমাজকে চূড়ান্ত আইনের শাসনহীনতার মধ্যে নিমজ্জিত করিতেছে না শুধু, দেশকে রাজনৈতিক অর্থনৈতিক ও সর্বগ্রাসী সংকটের দিকে ধাবিত করিতেছে। তাই এটাকে কঠোর হস্তে দমন পাশাপাশি মুক্ত চিন্তা ও বিদ্যায়তনিক স্বাধীনতা ও সংস্কৃতি প্রিয় এবং দুর্নীতি বিরোধী জনগণকে সোচ্চার হয়ে প্রতিহত করতে হবে।
সভায় এস এমপি কর্তৃক কিশোর গং দমনে অভিযানের প্রতি সমর্থন ও অভিনন্দন জানানো হয় এবং আগামী ১৫ই অক্টোবর এ সকল দাবির সমর্থনে বিক্ষোভ সমাবেশ করার সিদ্ধান্ত গৃহীত হয়।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-০৯
আইটি ল্যাব সলিউশন্স লি.