প্রকাশিত: ১০ অক্টোবর, ২০২৬ ১৬:১৮ (রবিবার)
কমলগঞ্জে শ্রমিক নেতা মফিজ আলীর ১৮তম মৃ ত্যু বার্ষিকী পালন

মৌলভীবাজারের কমলগঞ্জে প্রখ্যাত চা-শ্রমিক নেতা মফিজ আলী-এর ১৮তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

১০ অক্টোবর শনিবার বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ মৌলভীবাজার জেলা কমিটির উদ্যোগে পুষ্পস্তবক শেষে আলোচনা সভা হয়।

বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘসহ বিভিন্ন সংগঠন শ্রীসূর্য-ধূপাটিলাস্থ প্রয়াত নেতার সমাধিতে পুস্পস্তবক অর্পণ এবং প্রয়াত নেতার অসমাপ্ত কাজকে অগ্রসর করে নিয়ে যাওয়ার প্রত্যয়ে শপথ গ্রহণ করে।

সংগঠনের জেলা সভাপতি মো. নুরুল মোহাইমীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রজত বিশ্বাসের পরিচালনায় বক্তব্য রাখেন- জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের অন্যতম নেতা মোস্তফা কামাল, বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতি মৌলভীবাজার জেলা কমিটির নেতা রমজান আলী পাখি, ধ্রুবতারা সাংস্কৃতিক সংসদ মৌলভীবাজার জেলা কমিটির সম্পাদক অমলেশ শর্ম্মা, রিক্সা শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. সোহেল মিয়া, হোটেল শ্রমিক ইউনিয়নের জেলা সভাপতি তারেশ চন্দ্র দাষ, সাবেক সভাপতি আবুল কালাম, চা শ্রমিক সংঘের সাধারণ সম্পাদক হরিনারায়ন হাজরা, প্রবীণ চা-শ্রমিকনেতা স্যামুয়েল বেগম্যান প্রমুখ।

বক্তারা বলেন, মফিজ আলী ছাত্র জীবন থেকে প্রগতিশীল রাজনীতির ধারায় সম্পৃক্ত হয়ে ছাত্রআন্দোলন, ভাষা আন্দোলন, ঊনসত্তরের গণঅভ‚্যত্থান, কৃষক আন্দোলন, শ্রমিক আন্দোলনে আত্মনিয়োগ করে তাঁর জীবনের প্রায় পুরোটা সময় নিজের পরিবার-পরিজন ও আত্মপ্রতিষ্ঠার চিন্তা না করে সাধারণ মানুষের মুক্তির লক্ষ্যে আন্দোলন সংগ্রাম করেছেন। দীর্ঘ ৬০ বছরের বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে তিনি ৭ বার কারাবরণ করেন। ২০০৮ সালে ১০ অক্টোবর সংগ্রামী এই জননেতা ৮১ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বক্তারা আরও বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্দ্ধগতির এই সময়ে বাজারদরের সাথে সংগতিপূর্ণ মজুরি না পাওয়া, কাজ শেষে মজুরি-বোনাস প্রাপ্তির অনিশ্চয়তা, শিল্প কারখানা বন্ধ, ক্রমবর্ধমান বেকারত্ব, কর্মক্ষেত্রে নিরাপত্তাহীনতা সর্বোপরি জনজীবনের সমস্যা-সংকট বৃদ্ধি পেয়ে বেঁচে থাকাই দায় হয়ে পড়ছে। সা¤্রাজ্যবাদী ও তার এদেশীয় দালালদের লুটপাটের কারণে দেশের আর্থিক খাত দেউলিয়াত্বের ঝূঁকিতে রয়েছে। গার্মেন্টসসহ শত শিল্পকারখানা বন্ধ হয়ে লক্ষাধিক শ্রমিক বেকার ও মানবেতর জীবন যাপন করছে।
 


সিলেটভিউ২৪ডটকম/জয়নাল/এসডি-০৫