সিলেট জেলা ক্রীড়া সংস্থার নবগঠিত এ্যাডহক কমিটির উদ্যোগে জেলার ১৩টি উপজেলা ক্রীড়া সংস্থার নবগঠিত এ্যাডহক কমিটির সদস্য-সচিব ও সদস্যদের অংশগ্রহণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৯ অক্টোবর ২০২৬) সন্ধ্যা ৬টায় সিলেট জেলা স্টেডিয়ামস্থ জেলা ক্রীড়া ভবনের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় স্বাগত বক্তব্য দেন সিলেট জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য-সচিব রেজাউল করিম নাচন। শুভেচ্ছা বক্তব্য দেন সিলেট জেলা ক্রীড়া অফিসার ও জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য মো. নূর হোসেন।
সভায় অতিথি হিসেবে বক্তব্য দেন বিভাগীয় ক্রীড়া সংস্থা, সিলেটের এ্যাডহক কমিটির সদস্য-সচিব সিদ্দিকুর রহমান পাপলু।
সভায় উপস্থিত উপজেলা ক্রীড়া সংস্থার প্রতিনিধিদের মধ্যে ছিলেন- বালাগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য-সচিব মো. শেখ আনাউদ্দিন রিপন; জকিগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য-সচিব মো. হাসান আহমদ ও সদস্য শাহজাহান সেলিম; ওসমানীনগর উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য-সচিব আব্দুর রউফ ও সদস্য জয়নাল আবেদীন; বিশ্বনাথ উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য-সচিব এমাদ উদ্দিন খান ও সদস্য মো. ওয়াসিম উদ্দিন।
এ ছাড়া ফেঞ্চুগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য-সচিব ইকবাল চৌধুরী ও সদস্য মো. মাজহারুল ইসলাম রাসেল; কানাইঘাট উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য-সচিব শহিদুর রহমান; কোম্পানীগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য-সচিব মো. গিয়াস উদ্দিন ও সদস্য রজন মিয়া; গোলাপগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য শাকিল আহমদ; গোয়াইনঘাট উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য মো. রিয়াজ উদ্দিন এবং বিয়ানীবাজার উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য মো. তাজউদ্দিন সভায় উপস্থিত ছিলেন।
সভায় সিলেট জেলা ক্রীড়া সংস্থা ও জেলার ১৩টি উপজেলা ক্রীড়া সংস্থার মধ্যে সার্বক্ষণিক সমন্বয় বজায় রেখে জেলার ক্রীড়াঙ্গনের সার্বিক উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি দক্ষতার সঙ্গে সব ধরনের ক্রীড়াকর্মকাণ্ড পরিচালনা, ক্রীড়ার মানোন্নয়ন এবং ক্রীড়াসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে খোলামেলা আলোচনা হয়।
সভায় অংশগ্রহণকারীরা নিজ নিজ অবস্থান থেকে জেলার ক্রীড়াঙ্গনের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখার বিষয়ে মতামত তুলে ধরেন। জেলা ও উপজেলা পর্যায়ে পারস্পরিক যোগাযোগ ও সমন্বয় জোরদারের মাধ্যমে ক্রীড়াক্ষেত্রে ইতিবাচক অগ্রগতি অর্জনের বিষয়েও আলোচনা করা হয়।
এর আগে সভার শুরুতে উপস্থিত উপজেলা ক্রীড়া সংস্থাগুলোর নবগঠিত এ্যাডহক কমিটির সদস্য-সচিব ও সদস্যদের সিলেট জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
পরে উপস্থিত প্রতিনিধিরা নিজ নিজ পরিচয় তুলে ধরেন এবং পরিচিতি পর্ব সম্পন্ন হয়।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-১৮
আইটি ল্যাব সলিউশন্স লি.