প্রকাশিত: ১০ অক্টোবর, ২০২৬ ২০:৩০ (রবিবার)
ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম গ্রে ফ তা র

নিষিদ্ধ ছাত্রলীগের এক সাধারণ সম্পাদককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১০ অক্টোবর) বিকেল ৪টার দিকে ঢাকার তুরাগ থানাধীন খালপাড় সেতুসংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।


গ্রেফতার ছাত্রলীগ নেতা সাদ্দাম হোসেন ওরফে এস কে সাদ্দাম (৩৭)। তিনি খুলনার ফুলতলা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক।


পুলিশ জানায়, শনিবার (১০ অক্টোবর) বিকেল ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একজনকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে খুলনার বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

 

উত্তরা বিভাগের উপ-কমিশনার (ডিসি) রেজাউল করিম জানান, গ্রেফতার ব্যক্তিকে তুরাগ থানায় নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা শেষে আদালতে সোপর্দ করা হবে।

 

 


সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/আশিক-১৫