প্রকাশিত: ১১ অক্টোবর, ২০২৬ ১৪:২৪ (সোমবার)
জিন্দাবাজারের রিয়েল স্ন্যাক্সকে জ রি মা না

ছবি: সিলেটভিউ

সিলেটের জিন্দাবাজারস্থ রিয়েল স্ন্যাক্সকে জরিমানা করা হয়েছে। পোড়া তেলে খাবার তৈরিসহ অস্বাস্থ্যকর পরিবেশের জন্য তাদের শাস্তি দিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

 

রবিবার (১১ অক্টোবর) দুপুরের দিকে অভিযান চালিয়ে জরিমানা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা।

 

এসময় তিনি জানান, রিয়েল স্ন্যাক্স নামক এই খাবারের প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করার পাশাপাশি সতর্ক করা হয়েছে। তাদের প্রতিষ্ঠানে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের পাশাপাশি পোড়া তেল ব্যবহারের প্রমাণ পাওয়া গেছে, যা মারাত্মক ঝুঁকিপূর্ণ।

 

তিনি আরও জানান, ভোক্তাদের স্বার্থে এমন অভিযান চলবে।

 

সিলেটভিউ২৪ডটকম/ইকে-০৯