ছবি: সংগৃহিত
সিলেটে কোনো অবস্থাতেই প্রাণহানী ঠেকানো যাচ্ছেনা। আরও ৩ শিশুর মৃত্যুর ঘটনা ঘঠেছে। এ নিয়ে সিলেট বিভাগে হাম ও হাম সন্দেহে এ বছর মৃত্যুর সংখ্যা ১৯০।
রবিবার (১১ অক্টোবর) সিলেট বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয় এসব তথ্য জানায়। তারা জানায়, রবিবার সকাল ৮টার আগের ২৪ ঘন্টায় মারা যাওয়া ৩ শিশুই ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিল।
মৃত শিশুরা হল কোম্পানীগঞ্জ থানা এলাকার বাসিন্দা বিলাল আহমদের ছেলে আরাব, তার বয়স মাত্র ৬ মাস। সুনামগঞ্জের দিরাই থানার বাসিন্দা সাইদুল আলমের মেয়ে ইবা আক্তারের বয়স মাত্র ১ বছর ২ মাস ও সুনামগঞ্জের জগন্নাথপুর থানা এলাকার বাসিন্দা জান্নাত মিয়ার ৬ মাস বয়সী ছেলে রাইয়ান।
এ নিয়ে টানা ৫দিন সিলেট বিভাগে হামে শিশু মৃত্যুর ঘটনা ঘটল।
এই তিনজনসহ চলতি বছর সিলেটে হাম ও হাম সন্দেহে মৃতের সংখ্যা ১৯০। এরমধ্যে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ১০ জনের।
সবচেয়ে বেশী মৃত্যু হয়েছে সিলেট জেলায়- মোট ৭৮ জন। এরপর সুনামগঞ্জে ৬৯, হবিগঞ্জে ২৮ ও মৌলভীবাজারে প্রাণ গেছে ১৫ জনের।
তবে গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে কোনো হাম রোগী শনাক্ত হয়নি। চলতি বছর মোট শনাক্ত হয়েছেন ১০৯৫ জন। তাদের মধ্যে সিলেট জেলায় ৪২২, হবিগঞ্জে ১৫৮, মৌলভীবাজারে ১৫৮ ও সুনামগঞ্জে শনাক্ত হয়েছেন ৩৫৭ জন।
এদিকে গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হাম সন্দেহে ভর্তি হয়েছেন আরও ১৩০ জন। তাদের মধ্যে শহিদ শামসুদ্দিনন হাসপাতালে ৫২, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৫০, রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ৩, কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৯, বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬, ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে ২ ও মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি হয়েছেন ৮ জন।
বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হাম ও হাম সন্দেহে চিকিৎসাধীন মোট ৫৩৫ জন।
সিলেটভিউ২৪ডটকম/ইকে-১০
আইটি ল্যাব সলিউশন্স লি.