সিলেটের কানাইঘাট সীমান্ত থেকে উদ্ধার যুবকের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। রবিবার (১১ অক্টোবর) দুপুরে ময়নাতদন্ত শেষে নিহতের লাশ হস্তান্তর করা হয়।
এ ঘটনায় কোনো অভিযোগ দায়ের করা হয় নি বলেও জানা গেছে। রবিবার (১১ অক্টোবর) দুপুর ৩টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন। তিনি বলেন, ‘সীমান্ত থেকে উদ্ধার যুবকের গুলিবিদ্ধ লাশ ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'
এর আগে শনিবার (১০ অক্টোবর) বেলার ৩টার দিকে কানাইঘাট উপজেলার লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের সোনারখেওড় সীমান্তবর্তী বাংলাদেশের অভ্যন্তরীণ এলাকা থেকে শাহিন আহমদ (২৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। পরবর্তীতে লাশ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের মর্গে প্রেরণ করা হয়। পরদিন রবিবার (১১ অক্টোবর) ময়নাতদন্তের পর বিকেল আনুমানিক ৩টার দিকে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।
নিহত শাহিন আহমদ কানাইঘাটের কেউটি হাওর গ্রামের আব্দুল লতিফের ছেলে। নিহত শাহিন দিনমজুরের কাজ করতেন। তার স্ত্রী ও দুটি কন্যা সন্তান রয়েছে বলে জানা গেছে।
সিলেটভিউ২৪ডটকম/আশিক-০৫
আইটি ল্যাব সলিউশন্স লি.