গণতান্ত্রিক ও মানবিক মূল্যবোধ, মুক্তিযুদ্ধ এবং অসাম্প্রদায়িক চেতনাকে ধারণ করে রাষ্ট্রের বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে শাল্লা উপজেলা প্রেসক্লাবের দুই বছর মেয়াদি নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
এতে দৈনিক যায়যায়দিন এর শাল্লা প্রতিনিধি দিলোয়ার হোসেন সভাপতি এবং কালেরকণ্ঠ'র মাল্টিমিডিয়া ও সিলেটভিউ এর শাল্লা প্রতিনিধি সন্দীপন তালুকদার সুজন (এস টি সুজন) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
রবিবার (১১ অক্টোবর) দুপুরে শাল্লা উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের নিচতলায় অবস্থিত প্রেসক্লাব কার্যালয়ে প্রবীণ সাংবাদিক যতীন চন্দ্র (জেসি) বিশ্বাসের সভাপতিত্বে এবং শান্ত কুমার তালুকদারের পরিচালনায় এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এই সভায় সর্বসম্মতিক্রমে ২১ সদস্য বিশিষ্ট দু'বছর মেয়াদি প্রেসক্লাবের কমিটি গঠন করা হয়েছে।
সভায় সভাপতির বক্তব্যে যতীন চন্দ্র (জেসি) বিশ্বাস বলেন, মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করেই আমরা মূলধারার সাংবাদিকরা সামনের দিকে এগিয়ে যেতে চাই। আমাদের মধ্যে কোনো বিভেদ নেই। আমরা সবাই এক প্ল্যাটফর্মে এসে এই সুন্দর কমিটি গঠন করেছি এবং উপজেলার সকল সাংবাদিকদের কল্যাণে কাজ করে যাব। নবগঠিত কমিটি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে দেশ সেবায় নিজেকে নিবেদিত রাখবে এই আমার বিশ্বাস।
সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করে জানান, দিলোয়ার হোসেন ও সন্দীপন তালুকদার সুজনের বলিষ্ঠ নেতৃত্বে শাল্লা উপজেলা প্রেসক্লাব আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী হবে। নবগঠিত কমিটির নেতৃবৃন্দের সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করে সংগঠনের ভাবমূর্তি আরও উজ্জ্বল করবেন।
নবগঠিত কমিটির উপদেষ্টামণ্ডলীর সদস্যরা হলেন, প্রবীণ সাংবাদিক যতীন বিশ্বাস (জেসি), সুনামগঞ্জের খবর এর স্টাফ রিপোর্টার পিসি দাস (পীযুষ), দৈনিক শাল্লার খবর এর সম্পাদক বাদল চন্দ্র দাস এবং বিজয়ের কণ্ঠ এর সুনামগঞ্জ জেলা প্রতিনিধি তৌফিকুর রহমান তাহের। তবে প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটির তালিকা এ মধ্যেই প্রকাশ করা হবে।
এদিকে নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ সংশ্লিষ্ট সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
এ বিষয়ে প্রেসক্লাবের নির্বাচিত সাধারণ সম্পাদক সন্দীপন তালুকদার সুজন বলেন, প্রথমেই আমি আমার সহকর্মী সহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা আমার উপর যে দায়িত্ব দিয়েছেন, আমি আমার সহকর্মী সাংবাদিকদের নিয়েই যথাযথভাবে অর্পিত দায়িত্ব পালনে সচেষ্ট থাকব। আমি মুক্তিযুদ্ধের আদর্শকে হৃদয়ে ধারন করে, সবার সহযোগিতায় ন্যায়সঙ্গত ও যথোপযুক্ত সংবাদ প্রকাশের মাধ্যমে এই সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে সামর্থ্য অনুযায়ী কাজ করতে চেষ্টা করব৷ পাশাপাশি আমাকে নিয়ে স্থানীয় ব্যক্তিবর্গ সহ যারা দেশ তথা প্রবাসে অবস্থান করেও বিভিন্ন মাধ্যমে শুভকামনা জানিয়েছেন সবার প্রতি আমার পক্ষ থেকে ভালাবাসা ও শ্রদ্ধা রইলো।
সিলেটভিউ২৪ডটকম/সন্দীপন/এসডি-১৫
আইটি ল্যাব সলিউশন্স লি.