সিলেটে বোনের বাসায় যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয়েছে ১২ বছর বয়সী শিশু জুনাইদ মিয়া। গত ১০ অক্টোবর সকাল সাড়ে ১১টার দিকে নগরের উপশহর এ ব্লক থেকে সুবিধবাজারে বোনের বাসায় যাওয়ার পথে সে নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাননি।
নিখোঁজ জুনাইদ মিয়ার স্থায়ী ঠিকানা হবিগঞ্জের মাধবপুর। তার বয়স ১২ বছর, উচ্চতা প্রায় ৪ ফুট এবং গায়ের রং শ্যামলা। নিখোঁজ হওয়ার সময় তার পরনে সাদা পাঞ্জাবি ছিল।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, বাসা থেকে বের হওয়ার পর থেকে জুনাইদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান না মেলায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন স্বজনেরা।
কোনো সহৃদয় ব্যক্তি জুনাইদের সন্ধান পেয়ে থাকলে অথবা তার বিষয়ে কোনো তথ্য জানা থাকলে ০১৩২০৯৮০৫৭২ নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন পরিবারের সদস্যরা। সন্ধানদাতাকে উপযুক্ত পুরস্কার দেওয়ার ঘোষণাও দেওয়া হয়েছে।
শিশুটির সন্ধান পেতে সবার সহযোগিতা কামনা করেছেন তার স্বজনেরা।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-১৭
আইটি ল্যাব সলিউশন্স লি.