ছবি: সংগৃহিত।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মালয়েশিয়া ফেরত এক যাত্রীর কাছ থেকে ২৯৯ গ্রাম স্বর্ণালংকার ও একটি আইফোন ১৮ প্রো ম্যাক্স জব্দ করা হয়েছে। সোমবার (১২ অক্টোবর) কুয়ালালামপুর থেকে একটি ফ্লাইটে আসা ফাতেমা তুজ জোহরা নামের এক যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে স্বর্ণালংকার ও আইফোন পাওয়া যায়।
মঙ্গলবার (১৩ অক্টোবর) কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
জানা যায়, সোমবার চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরেও এদিন উদ্ধার করা হয়েছে স্বর্ণালংকার। এ সময় সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে একটি ফ্লাইটে করে আসা দুই যাত্রীর কাছ থেকে ৪৩৪ গ্রাম সোনা জব্দ করা হয়।
ফ্লাইটটির যাত্রী তানবীর হাসানের জুতার ভেতরে ১০০ গ্রাম স্বর্ণালংকার পাওয়া যায়। তাঁর দেহ তল্লাশি করে পাওয়া যায় ১১৭ গ্রাম ওজনের একটি সোনার বার। একই ফ্লাইটে আসা অপর যাত্রী মো. হাবিবুর রহমানের ব্যাগেজ ও দেহ তল্লাশি করে ১১৭ গ্রাম ওজনের একটি সোনার বার ও ১০০ গ্রাম স্বর্ণালংকার পাওয়া যায়।
অধিদপ্তর বলছে, জব্দ করা সোনা ও আইফোনের শুল্ককরসহ আনুমানিক মূল্য ১ কোটি ৩৯ লাখ ৪১ হাজার টাকা।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/আশিক-০৮
আইটি ল্যাব সলিউশন্স লি.