প্রকাশিত: ১৩ অক্টোবর, ২০২৬ ১৮:২১ (বুধবার)
ওসমানীনগরে দুই গ্রামের সং ঘ র্ষ: হয় নি মা ম লা

ছবি: সিলেট ভিউ।

ইনডোর ফুটবল খেলাকে কেন্দ্র করে সিলেটের ওসমানীনগরের তাজপুরে দুই গ্রামবাসীর সংঘর্ষের ঘটনায় মামলা হয় নি। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে এমনটাই জানিয়েছেন ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা।


জানা যায়, সোমবার (১২ অক্টোবর) রাতে ওসমানীনগরের তাজপুর বাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ওসমানীনগর থানার ৩ পুলিশ সদস্যসহ উভয় পক্ষের প্রায় ১৫ জন আহত হন। এ সময় ইট পাটকেলের আঘাতে ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা, এএসআই এনামুলসহ আরো একজন পুলিশ সদস্য আহত হন। 


এদিকে দুই গ্রামবাসীর সংঘর্ষের ঘটনায় মামলা হয় নি জানিয়ে ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, তারা নিজেদের মধ্যে বিরোধ নিষ্পত্তির চেষ্টা চালাচ্ছেন বলে জানতে পেরেছি। তবে এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

 

সিলেটভিউ২৪ ডটকম/রনিকপাল/আশিক-১২