বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম পুরো বাংলাদেশের জন্য অমূল্য রত্ন। এ দেশ যত দিন থাকবে, তত দিন নজরুলের কীর্তি থাকবে। তাই কোমলমতি শিক্ষার্থী ও তরুণদের আরও বেশি করে নজরুল চর্চা করতে হবে বলে মন্তব্য করেছেন সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ-জগন্নাথপুর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে শিল্প ও সংস্কৃতিচর্চার প্রসারে আগামীতে শান্তিগঞ্জ ও জগন্নাথপুরে একটি সাংস্কৃতিক ইনস্টিটিউট প্রতিষ্ঠার চেষ্টা করা হবে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেল ৩টায় সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার ঝিলমিল অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন আয়োজিত নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে পুরস্কার বিতরণী ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিল্লোল চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য ও সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (সুবিপ্রবি) সিন্ডিকেট সদস্য আনছার উদ্দিন এবং জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. ফারুক আহমদ।
সভায় স্বাগত বক্তব্য দেন শান্তিগঞ্জ উপজেলা একাডেমিক সুপারভাইজার নুরে আলম সিদ্দিকী।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাতেমাতুজ জোহরা, শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলি উল্লাহ, জয়কলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, পশ্চিম বীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফুর রহমান জায়গীরদার খোকন, উপজেলা মৎস্য কর্মকর্তা কামরুল হাসান, উপজেলা সমবায় কর্মকর্তা রুহুল হাসান, হ্যাচারি কর্মকর্তা মনিরুজ্জামান এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা তাছলিমা আক্তার লিমা।
এ ছাড়া উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সদস্য নুর আলী, উপজেলা বিএনপির আহ্বায়ক জালাল উদ্দীন, প্রথম যুগ্ম আহ্বায়ক রওশন খান সাগর, আক্তাররুজ্জামান বাবুল, আবুল কাশেম নাইম, আব্দাল মিয়া, সদস্য মহির উদ্দিন, নুরুল ইসলাম, মুজাহিদ উদ্দিন, গোলাম রব্বানী, মোশাহিদ আলী, অজিৎ দাশ ও জিয়াউল হক।
উপস্থিত ছিলেন- জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আমিনুর রশীদ আমিন, সিলেট মহানগর যুবদলের সিনিয়র সহ-সভাপতি এমদাদুল হক স্বপন, পশ্চিম পাগলা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আওলাদ হোসেন, জয়কলস ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সিরাজ মিয়া, বিএনপি নেতা আবুল লেইছ, মিজানুর রহমান ও নিজাম উদ্দিন, পূর্ব বীরগাঁও ইউনিয়ন বিএনপির আহ্বায়ক তোফায়েল আহমদ ও যুগ্ম আহ্বায়ক সাইকুল ইসলাম, পশ্চিম বীরগাঁও ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদির জিলানী, জয়কলস ইউনিয়ন যুবদলের সভাপতি আশরাফ মিয়া, দরগাপাশা ইউনিয়ন যুবদলের সভাপতি ছালিক মিয়া, সিলেট মহানগর ছাত্রদলের সহ-সভাপতি শিহাব খান, এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ওবায়দুল করিম মাসুম ও যুগ্ম আহ্বায়ক মানসুর আহমদ।
এ সময় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ এবং উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরাও উপস্থিত ছিলেন।
এর আগে মঙ্গলবার দুপুর ২টায় সমগ্র দেশে নিরাপদ পানি সরবরাহ কার্যক্রমের আওতায় শান্তিগঞ্জ উপজেলার ডুংরিয়া গ্রামে রুরাল পাইপড ওয়াটার সাপ্লাই স্কিমের মাধ্যমে ৩১৭টি পরিবারের জন্য পানি সরবরাহব্যবস্থা স্থাপনকাজের উদ্বোধন করেন সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ। এ প্রকল্প বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে ২ কোটি ৬০ লাখ টাকা।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হিল্লোল চাকমা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলি উল্লাহ, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনছার উদ্দিন ও ফারুক আহমদ, উপজেলা বিএনপির আহ্বায়ক হাজী জালাল উদ্দিন, প্রথম যুগ্ম আহ্বায়ক রওশন খান সাগর, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি আবুল কালামসহ জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের সর্বস্তরের নেতৃবৃন্দ। পাইপড ওয়াটার সাপ্লাই স্কিমের উদ্বোধন শেষে সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ ডুংরিয়া মদিনাতুল উলুম মাদ্রাসায় আয়োজিত একটি সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন এবং সেখানে প্রধান অতিথির বক্তব্য দেন।
এরপর বিকেল ৩টায় আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে শান্তিগঞ্জ উপজেলার ২২টি পূজামণ্ডপের নেতৃবৃন্দ এবং প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ।
মতবিনিময় শেষে তিনি পূজামণ্ডপগুলোর জন্য সরকারিভাবে বরাদ্দকৃত চাল বিতরণ করেন। এ সময় উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সিলেটভিউ২৪ডটকম/সামিউল/এসডি-০৭
আইটি ল্যাব সলিউশন্স লি.