সিলেটের বিশ্বনাথে ‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ‘আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস’ পালন করা হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে দিবসটি উপলক্ষ্যে ‘উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর’র আয়োজনে আলোচনা সভা, র্যালী ও মহড়া অনুষ্ঠিত হয়। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশনের সদস্যরা অগ্নিকান্ড ও দূর্যোগে প্রতিরোধ এবং উদ্ধারকাজের উপর সচেতনতামূলক মহড়া প্রদান করন।
উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদ বিন কাশেমের সভাপতিত্বে এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রজেশ চন্দ্র দাশের পরিচালনায় উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার (ভ‚মি) সিহাব বিন আমিন, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. আব্দুস শহিদ, সমাজসেবা কর্মকর্তা কামরুল ইসলাম, খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা অঞ্জন কুমার দাস, একাডেমী সুপার ভাইজার আব্দুল হামিদ, বিয়্যাম ল্যাবরেটরি স্কুলের প্রিন্সিপাল মনি কাঞ্চন চৌধুরী, বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শিপন আহমদ।
সভায় বক্তারা বলেন, দিবসটি উদযাপনের মূল উদ্দেশ্য হলো দুর্যোগকালীন ক্ষয়-ক্ষতি কমিয়ে আনা এবং জনগণকে সচেতন করা। দুর্যোগ ঝুঁকি হ্রাসে একমাত্র সকলের সম্মিলিত প্রচেষ্টাই পারে বড় ধরণের ক্ষতি রোধ করতে। দুর্যোগের প্রধান দুটি দিক হলো প্রাকৃতিক দুর্যোগ এবং মানবসৃষ্ট দুর্যোগ। এই সব দুর্যোগ মোকাবেলায় আমাদেরকে পূর্বে থেকে প্রস্তুতি নিতে হবে। দুর্যোগ পূর্ববর্তী প্রস্তুতি ভালো হলে সহযেই দুর্যোগ মোকাবেলা করা সম্ভব হবে।
সিলেটভিউ২৪ডটকম/প্রনঞ্জয়/এসডি-১৫
আইটি ল্যাব সলিউশন্স লি.