প্রকাশিত: ১৪ অক্টোবর, ২০২৬ ২০:০২ (বৃহস্পতিবার)
কমলগঞ্জের মিরতিংগা চা বাগানে শ্রমিকদের অবস্থান ধর্মঘট

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মিরতিংগা চা বাগানে শারদীয় দুর্গাপ‚জার বোনাস ও বকেয়া পাওনা পরিশোধের দাবিতে অবস্থান ধর্মঘট পালন করেছেন শ্রমিকরা।
 

বুধবার সকালে বাগানের ফ্যাক্টরির অভ্যন্তরে শতশত চা শ্রমিক এ কর্মস‚চি পালন করেন।
 

শ্রমিকরা ফ্যাক্টরির সামনে জড়ো হয়ে হতে অবস্থান ধর্মঘট শুরু করেন। এসময় চা শ্রমিক নেতারা বলেন, মালিকপক্ষের কোনো টালবাহানা চলবে না। প‚জার বোনাস ও বকেয়া না নিয়ে আমরা যাব না। দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

এ সময় বক্তব্য রাখেন- মিরতিংগা চা শ্রমিক সংগঠনের সভাপতি মন্টু অলমিক, লেবুলাল বাউরী লেমন, মানিক পাল, কাজল কুরমি, রিতা পাইনকা, শান্তি তাতি ও আলন্তি উরাং প্রমুখ।
 

এ ব্যাপারে জানতে চাইলে দেউন্ডি টি কোম্পানীর মিরতিংগা চা বাগান ব্যবস্থাপক মো. রেজাউল হায়াত খান ইমন বলেন, প্রতিবছর পূজার আগে শ্রমিকদের ৬০ শতাংশ বোনাস দিতে হয়। বাংলাদেশ কৃষি ব্যাংক থেকে যথাসময়ে ঋণ না পাওয়ায় ৩০ শতাংশ বোনাসের ব্যবস্থা করা হয়েছে। তিনি বলেন, চেষ্টা করছি শ্রমিকদের বোনাস প্রদানের জন্য। তবে শ্রমিকেরা ৬০ শতাংশ বোনাস ও বকেয়া পাওনা পরিশোধের দাবিতে অনড় রয়েছেন।

 


সিলেটভিউ২৪ডটকম/জয়নাল/এসডি-১১