ছবি: ফাইল ছবি।
জরুরী রক্ষণাবেক্ষণ কাজের জন্য নাটোরের কয়েকটি এলাকায় বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল থেকে টানা ৮ ঘণ্টা বন্ধ থাকবে বিদ্যুৎ সরবরাহ।
বুধবার (১৪ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার সকাল থেকে রক্ষণাবেক্ষণ কাজ করা হবে। এজন্য বড়াইগ্রাম-১ (বনপাড়া) উপকেন্দ্রের ২নং ফিডারের আওতাধীন আগ্রান, পারকোল এলাকার গ্রামগুলোতে সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
তবে, বাস্তব কাজের পরিস্থিতি অনুযায়ী এ সময়ের কিছুটা কম-বেশি হতে পারে।
বিদ্যুৎ সরবরাহ বন্ধের কারণে সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/মআস-০৭/আশিক-১৫
আইটি ল্যাব সলিউশন্স লি.