যুক্তরাজ্য শাখা জিয়া মঞ্চের উদ্দোগে নবগঠিত কমিটির (আংশিক) এক পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার পূর্ব লন্ডনের স্থানীয় একটি রেষ্টুরেন্টে অনুষ্ঠিত হয়।
অনুষ্টানে প্রধান অথিতি ছিলেন সাবেক ছাত্রনেতা ,সিলেট মহানহর যুবদলের সভাপতি এবং যুক্তরাজ্য বিএনপি র আহবায়ক কমিটির সম্মানিত সদস্য জনাব এমদাদ হোসেন টিপু, বিশেষ অথিতি ছিলেন যথাক্রমে সাবেক ছাত্রনেতা এবং যুক্তরাজ্য বিএনপি র আহবায়ক কমিটির সদস্য সালেহ গজনবি , সাবেক ছাত্রনেতা এবং যুক্তরাজ্য বিএনপির আহবায়ক কমিটির সদস্য শহিদুল ইসলাম মামুন , সাবেক ছাত্রনেতা এবং যুক্তরাজ্য বিএনপি নেতা মহানুজ্জামান চৌধুরী ,সাবেক যুবনেতা এবং সাবেক যুক্তরাজ্য যুবদলের সাধারণ সম্পাদক সোয়ালেহীন করিম চৌধুরী , সাবেক ছাত্রনেতা এবং যুক্তরাজ্য যুবদলের সহসভাপতি জাকারিয়া জাকু , সাবেক ছাত্রনেতা এবং যুক্তরাজ্য যুবদলের সহ সভাপতি সুলতান আহমেদ ইমন, সাবেক সিলেট জেলা ছাত্রদল নেতা শিপু খান, সাবেক সহ সভাপতি জিয়া মঞ্চ সিলেট জেলা এবং সাবেক সাধারণ সম্পাদক জাসাস যুক্তরাজ্য শাখা শিমুল তাজবির চৌধুরী , সাবেক সহসভাপতি জিয়া মঞ্চ সিলেট জেলা আব্দুল হাকিম খান, সাবেক সিনিয়র সভাপতি সিলেট সরকারি কলেজ ছাত্রদল মইনুল সিদ্দিকী।
উক্ত সভায়, যুক্তরাজ্য জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক জামাল আহমেদ এবং যুক্তরাজ্য জিয়া মঞ্চের সাংগঠনিক সম্পাদক এড মুহিতুল করিম এর যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক দেওয়ান জাহেদ খান, জিয়া মঞ্চ যুক্তরাজ্য শাখার সভাপতি এবং কেন্দ্রীয় সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রেজা করিম, সিনিয়র সহ সভাপতি রুমেল আহমেদ, সহ সভাপতি আব্দুল হামিদ মিন্টু ,যুগ্ন সম্পাদক আনোয়ার উদ্দিন টিটু ,সহ সাধারণ সম্পাদক জুনেদ উদ্দিন,সহ সাধারণ সম্পাদক জাবেদ আহমেদ ,সহ সাংগঠনিক সম্পাদক ইয়াহিয়া খান , দপ্তর সম্পাদক খন্দকার কবির , জিয়া পরিষদ যুক্তরাজ্য শাখার প্রচার সম্পাদক আনোয়ার আহমেদ ,যুবদল নেতা সুজন ,আফজাল, কামালি ,রোমিও, মাইদুল প্রমুখ।
সভায় সংগঠন এর ভবিষ্যৎ কর্মপন্থা , শহীদ জিয়ার জীবনি ,আদর্শ, এবং প্রয়াত বেগম খালেদা জিয়ার জীবনি নিয়ে বিভিন্ন কর্মসূচি নেয়ার প্রস্তাব গৃহীত হয়।
উপস্থিত নেতৃবৃন্দের মুল্যবান বক্তব্য ,দিক নির্দেশনা এবং সকল সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সভা সফলভাবে সম্পন্ন হয়।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-১৫
আইটি ল্যাব সলিউশন্স লি.