ছবি: সংগৃহিত।
গাজীপুরের শ্রীপুরে স্বামীকে আটকে রেখে এক গার্মেন্টস কর্মীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় দুজনের নাম উল্লেখ করে মামলা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
আসামিরা হলেন সিলেটের কোতোয়ালি থানার মৃত মফিজ উদ্দিনের ছেলে মো. ফারুক (৩২) এবং শ্রীপুরের গাজীপুর ইউনিয়নের ধনুয়া গ্রামের মৃত সুলতান মুন্সির ছেলে নয়ন (১৯)।
অভিযোগ সূত্রে জানা গেছে, সোমবার (১২ অক্টোবর) রাত ৯টার দিকে ওই গার্মেন্টস শ্রমিকের স্বামীকে ফারুক ডেকে নিয়ে একটি রুমে আটকে রাখেন। পরে ওই নারীকে ধর্ষণ করেন ফারুক ও নয়ন। এসময় বাইরে পাহারায় থাকা অজ্ঞাতপরিচয় আরও দুই যুবক তাকে ধর্ষণ করে। এসময় ভুক্তভোগীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা পালিয়ে যান।
শ্রীপুর থানার ওসি মোহাম্মদ শাহীনুর আলম জানান, ঘটনা জানার পরপরই রাতেই পুলিশ অভিযুক্তদের গ্রেফতারে এলাকায় অভিযান চালিয়েছে। পোশাক শ্রমিক নারীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য গাজীপুর শহিদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/আশিক-১১
আইটি ল্যাব সলিউশন্স লি.