প্রকাশিত: ১৫ অক্টোবর, ২০২৬ ২৩:৪৬ (শুক্রবার)
সিলেট সীমান্তে গু/লি/তে যুবক নি হ ত

ছবি: সিলেট ভিউ।

সিলেটের কানাইঘাট সীমান্ত থেকে এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে কানাইঘাটের লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়নের দনা সীমান্তের ১৩৩৩ নম্বর মেইন পিলারের কাছে এ ঘটনা ঘটে। 

 

নিহত খালেদ আহমদ (২৩)। তিনি কানাইঘাটের এরালীগুল গ্রামের মৃত ফজলু মিয়ার ছেলে।


স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে নিহত খালেদ স্থানীয় কয়েকজনের সাথে দনা সীমান্তের মিকিরপাড়া এলাকা দিয়ে অবৈধভাবে ভারতের আকুয়া এলাকায় প্রবেশের চেষ্টা করেন। এ সময় সীমান্তের ওপাড় থেকে আসা গুলিতে তিনি ঘটনাস্থলেই মারা যান। পরে তার মরদেহ সীমান্তের জিরো পয়েন্টের কাছে পড়ে ছিল। ঘটনাটি জানার পরপরই থানা পুলিশ ও বিজিবিকে অবহিত করা হয়েছে এবং বিজিবি মরদেহ উদ্ধারের প্রক্রিয়া শুরু করেছে।


এ বিষয়ে কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, সীমান্ত এলাকায় বিএসএফের গুলিতে যুবক নিহত হওয়ার বিষয়টি শুনেছি। তবে বিজিবির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এখনো থানায় জানানো হয়নি।


এ দিকে এ ঘটনায় কানাইঘাটের দনা বিজিবি ক্যাম্পের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।

 


সিলেটভিউ২৪ডটকম/আশিক-২১